এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আগামী এক বছরের মধ্যে মানুষকে দেওয়া কথা পূরণ করব', উত্তরবঙ্গে কী কী আশ্বাস মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'উত্তরবঙ্গের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে বিজেপি সরকার। প্রত্যেক মাসে মু্খ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা পৌঁছে যাবে উত্তরে।

কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। বাগডোগরায় নেমে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মুখ্যমন্ত্রীর রাস্তায় জনতার ঢেউ। পথে জড়ো হওয়া সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের আবদার মেটাতে বেশ কয়েকবার দাঁড়াতে হল শুভেন্দু অধিকারীকে। জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে উত্তরকন্যায় যাবেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।     

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'মাত্র ২ সপ্তাহ হয়েছে এ-রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি। এই সরকার মানুষের সরকার হবে, জনগণের সরকার হবে। সংকল্পপত্রে যা যা বলেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। আগামী এক বছরের মধ্যে মানুষকে দেওয়া কথা পূরণ করব'।                        

উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এমন স্বপ্নের সরকার তৈরি করব, যারা মানুষের প্রত্যাশা পূরণ করবে। গত ২ সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। কাটমানি, সিন্ডিকেটরাজ থাকবে না। প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব। উন্নয়নের কাজের পাশাপাশি সংগঠনের কাজও করব। সমাজের সব স্তরের মানুষের পরামর্শ নিয়ে সংকল্পপত্র তৈরি করেছি। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়ে এসেছেন। উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। আপনাদের পরামর্শ, মতামত লিখে পাঠান। আপনাদের মতামত খতিয়ে দেখা হবে'। 

আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা পুণ্যার্থীভর্তি বাস, নবদ্বীপ-মায়াপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'উত্তরবঙ্গের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে বিজেপি সরকার। প্রত্যেক মাসে মু্খ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা পৌঁছে যাবে উত্তরে। সপ্তাহে একদিন উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষের স্বপ্নপূরণ করবে বিজেপি, আশ্বাস মুখ্যমন্ত্রীর।                      

মুখ্যমন্ত্রী উত্তরের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। জানা গিয়েছে, সামনে বর্ষা তাই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা। এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা এবং চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ, জমি ও বালি-পাথর মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ।                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ
Advertisement

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget