এক্সপ্লোর

North Bengal Disaster: রাতেই আরও বৃষ্টির পূর্বাভাস, ফুঁসছে উত্তরের প্রায় সব নদী, মিরিকে ব্রিজ ভেঙে বিপর্যস্ত জনজীবন

North Bengal Flood: মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার স্তম্ভ ছিল বালাসন নদীর উপরের দুধিয়া ব্রিজ। সেটিই ভেঙে যাওয়ায় বিপর্যস্ত মিরিকের জনজীবন। দুর্গতদের ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।

সন্দীপ সরকার, মিরিক : শনিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টির জেরে বেড়েছে মিরিকের বালাসন নদীর জলস্তর। আর তার জেরেই এই নদীর উপরে থাকা দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে। তারপাশেই জলের তোড়ে ভেঙেছে একের পর এক বাড়ি, হোম-স্টে। উত্তরের প্রায় সমস্ত নদীই বইছে বিপদসীমার উপর দিয়ে। এখনও কতজন যে নিখোঁজ রয়েছেন, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন তা নিশ্চিত নয়। মৃত্যুমিছিল কোথায় গিয়ে থামবে কেউ জানেন না। বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজ লোহা নির্মিত। কিন্তু জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে গিয়েছে ব্রিজের নীচে ঠ্যাকা একটি পিলার। নদীর পাড়ের অনেকটা অংশ ভেঙে গিয়েছে। জলের তোড়ে ভেঙেছে একের পর এক দোকান। শিলিগুড়ি এবং মিরিকের জনসংযোগের মূল স্তম্ভ ছিল এই দুধিয়া ব্রিজ। সেটাই ভেঙে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এখনও ফুঁসছে বালাসন নদী। রাতে আবারও বৃষ্টি হলে, পরিস্থিতি যে কতটা ভয়ানক হতে পারে, সেই আশঙ্কাতেই কাঁটা হয়ে রয়েছেন স্থানীয়রা। আতঙ্কে ভুগছেন সকলে। 

দুধিয়া ব্রিজ মিরিকের লাইফলাইন। মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার অন্যতম অবলম্বন এই ব্রিজ। দার্জিংলিং হয়ে ঘুরপথে যাওয়া যায় ঠিকই। কিন্তু মিরিক থেকে শিলিগুড়ি যেতে গেলে বালাসন নদীর উপরের এই ব্রিজ দিয়েই যাতায়াত করেন সকলে। লোহার এই ব্রিজের নীচে থাকা তিনটি পিলারের একটিই বালাসন নদীর স্রোতে ভেঙে গিয়েছে। জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে গিয়েছে আশপাশের দোকান, বাড়িঘর, হোম-স্টে। নদীপাড়ের বিস্তীর্ণ অংশ তলিয়ে গিয়েছে নদীগর্ভেই। বালাসন নদীর রুদ্ররূপ এখনও রয়েছে। এই নদীর উপরে থাকা ব্রিজ ভেঙে যাওয়ায় একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক পাহাড়ি গ্রাম। মিরিক এবং শিলিগুড়িতে পরিষেবা পৌঁছে দিতেও বেশ অসুবিধা হচ্ছে। বালাসন নদীর পাশের আপার দুধিয়া গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা গ্রাম জনশূন্য। তালা দেওয়া সব ঘরে। গ্রামে আনা হয়েছে লোহার জাল, যা দিয়ে বোল্ডার বেঁধে বাঁধ দেওয়া হবে নদীতে। তবে যেভাবে নদী ফুঁসছে তাতে এখনও বাঁধ দেওয়া যায়নি। 

শনিবার রাত ২টো- আড়াইটে নাগাদ ভেঙে গিয়েছে দুধিয়া ব্রিজ। এর জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে। এই দুই জায়গার সড়ক যোগাযোগ বিধ্বস্ত। দুর্যোগের জেরে দার্জিলিংয়ের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবাও। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্রা পাঙ্খাবাড়ি হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা খোলা রয়েছে। ডুয়ার্সগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু ট্রেনের রুট বদল করা হয়েছে এই বিপর্যয়ের জেরে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। ঘুরপথে যাচ্ছে কাঞ্চনকন্যা এবং মহানন্দা এক্সপ্রেস। ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। নিখোঁজ রয়েছেন প্রচুর মানুষ। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget