এক্সপ্লোর

North Bengal Floods: শিলিগুড়ি সংলগ্ন ডাকগ্রামে বৃষ্টির সঙ্গে বানের ডুয়েল অ্যাটাক, বানারহাটে জলের তলায় রেললাইন

North Bengal Flash Floods: শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝার গ্রামে আজ ভোরেই হড়পা বান আসে। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জলপাইগুড়ি: সপ্তাহ দু'য়েক আগে চার ঘণ্টার বৃষ্টিতে ভেসেছিল কলকাতাসহ পার্শ্ববর্তী জেলা। এবার একেবারে যেন একই ছবি পড়ল উত্তরবঙ্গে। সম্ভাবনা, সতর্কতা ছিলই, সেই অনুযায়ী উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ব্যাহত জনজীবন। আবার বৃষ্টির সঙ্গে দোসর হয়ে এসেছে বান। 

শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝার গ্রামে আজ ভোরেই হড়পা বান (North Bengal Flash Floods) আসে। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া বহু মানুষ। ঘরছাড়ারা স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির মেয়রও পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন। স্থানীয়দের হাতে তিনি কিছু ত্রাণসামগ্রীও তুলে দেন। বন্যা পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে মহানন্দা নদীর লকগেট। স্থানীয়ের দাবি, 'রাতে হঠাৎ করেই এখানে হড়পা বান চলে আসে। পরিস্থিতি এমনই ছিল যে লোকজন বাঁধ ভাঙছে দেখেও কিছু করা যায়নি। লোকজন প্রাণ বাঁচাবে না বাঁধ বাঁচাবে? প্রাণ বাঁচাতে গিয়েই বাঁধটা আর বাঁচানো যায়নি।'

এই বৃষ্টি ও বানের ডুয়েল আক্রমণে সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি। জলপাইগুড়ির বানারহাটে তো পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা খুঁজেই পাওয়া যাচ্ছে না। চারিদিকে জল থই থই। খালি চোখে রাস্তাঘাটের সঙ্গে নদীর পার্থক্য বোঝাই দায়। বানারহাটের রেল ট্র্যাকে জমে জল, বাতিল ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদা-আলিপুরদুয়ার এক্সপ্রেস, আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেসের।

স্থানীয় বাসিন্দা আমিনা খাতুন জানান, 'ভোর চারটে থেকে ভাসছে ঘরবাড়ি। জিনিসপত্র সব জলমগ্ন। সকলেই তো আসে, দেখে যায়, কিন্তু চলে যাওয়ার পর পরিস্থিতি আর শুধরানোর জন্য কিছু বদল হয় না, কেউ খবরও নেয় না।' ছবিটা কোচবিহারের ক্ষেত্রেও একইরকম। শহরের ১৬ নম্বর ওয়ার্ডে জমে এক হাঁটু জল। তোর্সা, মানসাই নদীতে বেড়েছে জলস্তর। এমন পরিস্থিতিতে প্রশাসন বা পুরসভার থেকে কোনওরম সাহায্য এসে পৌঁছয়নি বলেই জানা যাচ্ছে।

উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা বলেন, 'সকাল থেকে ঘরের এই অবস্থা, না রান্না করতে পারছি, না খেতে পারছি, না পারছি বাজার যেতে। সাহায্য, ত্রাণ কিছুই দেয়নি, এমনভাবে কী ভাবে চলবে? প্রশাসনের তরফে কেউ খোঁজ করতেও আসেনি।' কোচবিহার শুধু এই ওয়ার্ড নয়, একাধিক ওয়ার্ডের ছবি একইরকম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget