এক্সপ্লোর

Sukanta Mazumdar: কয়লা ও গরু পাচারে উত্তরবঙ্গের তৃণমূল নেতারাও জড়িত, দাবি সুকান্ত মজুমদারের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, যারা তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা আর অভিষেক এক নয়, রক্ত দেব কিন্তু মাথানত করব না।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কয়লা ও গরু পাচারে উত্তরবঙ্গের তৃণমূল নেতারাও জড়িত। পুলিশ-প্রশাসনের একাংশের মদতে চলছে এই কারবার। সিবিআই তদন্ত হলেই দৌড়োদৌড়ি শুরু হবে, দাবি করলেন সুকান্ত মজুমদার। তারা এজেন্সির ভয় পায় না, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, যারা তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা আর অভিষেক এক নয়, রক্ত দেব কিন্তু মাথানত করব না।

কয়লা পাচারকাণ্ডের তদন্তে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এই আবহে রবিবার জলপাইগুড়িতে কয়লা ও গরু পাচার নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। রাজ্য বিজেপির সভাপতির দাবি, উত্তরবঙ্গের তৃণমূল নেতা ও এখানকার পুলিশ-প্রশাসনের একাংশও কয়লা পাচারের সঙ্গে জড়িত।

এই অভিযোগ তুলেই সিবিআই তদন্ত নিয়ে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন , উত্তর-পূর্ব ভারত থেকে কয়লা এই অঞ্চলের ওপর দিয়ে পার হচ্ছে, পাচারে তৃণমূল নেতৃত্ব জড়িত, অনেক পুলিশ অফিসার পয়সার ভাগ পাচ্ছে, তাদের বাধ্য করা হচ্ছে তৃণমূলের ঘরে টাকা ঢোকাতে, আগামীদিনে সিবিআইয়ের হাতে তাঁরা পড়বেন, সিবিআই তদন্ত হলে পুলিশ অফিসাররা দৌড়োদৌড়ি করবেন>>

শুধু কয়লা নয়, গরু পাচার নিয়েও সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি দাবি করেছেন, এই ইস্যুতে, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দরবার করবেন।

সুকান্তর CBI তদন্তের হুঁশিয়ারি। চ্যালেঞ্জ তৃণমূলের। জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, উনি আদতে বিষয়টি জানেন না, বিএসএফ গরু ছেড়েছে, আর পুলিশ তা উদ্ধার করেছে, বিএসএফের একাংশ গরু পাচারে যুক্ত, পুলিশ নয়, সিবিআই হলে বিএসএফের একটা অংশ জেলে যাবে, হুমকিতে ভয় পাই না আমরা, কয়লার বিষয়টিও কেন্দ্রের, তারাই দেখুক। সব মিলিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম পরিস্থিতি।

 

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানে নির্বাচন? বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানে নির্বাচন? বিতর্কে কামারহাটি পুরসভা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget