এক্সপ্লোর

North Bengal University: উপাচার্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের জমি-দুর্নীতি, এসএসসি নিয়োগ-দুর্নীতি, একাধিক অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদত্যাগ চাইল বিজেপি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপির দুই বিধায়ক। আগে অভিযোগ প্রমাণ হোক, পাল্টা দাবি তৃণমূলের। মন্তব্য এড়িয়েছেন উপাচার্য।

পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ: বিশ্ববিদ্যালয়ের জমি-দুর্নীতি, এসএসসি নিয়োগ-দুর্নীতি, একাধিক অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদত্যাগ চাইল বিজেপি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এসএসসি’র নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্ট নিযুক্ত কমিটির রিপোর্টে নাম রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর। বিজেপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ারও চক্রান্ত করছেন উপাচার্য। এই অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে সরব গেরুয়া শিবির।

মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, “সুবীরেশ ভট্টাচার্য এসএসসি দুর্নীতিতে জড়িত।বাগের রিপোর্টে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে। কত লোকের চাকরির অধিকার কেড়ে নিয়েছে। যতক্ষণ না ক্লিনচিট পায় ততদিন পদ থেকে সরানো হোক। আন্দোলন চলবে’’ বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। শিলিগুড়ির মেয়র তথা তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য গৌতম দেব বলেন, “কতদূর পড়াশোনা করেছে এরা। প্রাক্তন বিচারপতি হাইকোর্টে রিপোর্ট দিয়েছেন। আদালতে আগে পর্যালোচনা হোক। এখনই ব্যবস্থা নেওয়া যায় না।অপেক্ষা করতে হবে। জমি দুর্নীতির কথা জানা নেই।’’ এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে ঘণ্টাদুয়েক ধরে চলে বিজেপির বিক্ষোভ। উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

আরও পড়ুন: SSC: 'শিক্ষাপ্রতিমন্ত্রীর মেয়ে বলেই চাকরি, দুর্নীতিতে প্রশয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী', চাকরি কেলেঙ্কারি নিয়ে সরব সুজন

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget