এক্সপ্লোর

North Dinajpur: ইসলামপুরে দুষ্কৃতী হামলায় মৃত ১ মহিলা

North Dinajpur News: পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হসপিটাল ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: দুষ্কৃতী হামলায় মৃত্যু এক মহিলার। ‌ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (north dinajpur) জেলার ইসলামপুর (islampur) থানার বলঞ্চা এলাকায়। রবিবার রাতে এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী তাঁদের হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই ৩ জন দুষ্কৃতী বাঁশ দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই সেই ব্যবসায়ীর স্ত্রী লুটিয়ে পরেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হসপিটাল ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ইসলামপুর মহাকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলার। পরিবারের সদস্যরা ওই মৃত মহিলাকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। তবে ঠিক কোন কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ইসলামপুর জেলার পুলিশ। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথায়, পুলিশ প্রশাসনের খামখেয়ালির জন্য এই ঘটনা ঘটছে।

কিছুদিন আগেই, দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro Rail) প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল। ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য। ভিডিয়োয় দেখা যায়, গতকাল সন্ধেয় বাইক থেকে নেমে এক দুষ্কৃতী হাতে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা প্রায়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সামগ্রী লুঠ করে, প্রকল্পের কর্মীদের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্ত অরবিন্দ দাসকে আটক করেছে পুলিশ। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ, এর আগে নভেম্বর মাসে এই এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে মারধর করে দুষ্কৃতীরা। 

তার কিছুদিন আগেই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় বাজারে রাতভর দুষ্কৃতী-দৌরাত্ম্য। প্রতিবাদে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। গতকাল রাতে ভরতগড় বাজারে তাণ্ডব চালায়  দুষ্কৃতীরা। সকালেও লাঠি রড নিয়ে দুষ্কৃতীরা বাজারে হামলা চালায় বলে অভিযোগ। আহত হন বেশ কিছু ব্যবসায়ী। তারই প্রতিবাদে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ ওঠে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget