এক্সপ্লোর

North Dinajpur: রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, মৃত্যু ৬ পরিযায়ী শ্রমিকের

বাসচালক মত্ত অবস্থায় ছিলেন বলেও বাসযাত্রীদের একাংশের অভিযোগ...

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রায়গঞ্জের রূপাহারে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পরিযায়ী শ্রমিকের। আহত আরও কয়েকজন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। 

পুলিশ সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঝাড়খণ্ডের পাকুড় থেকে উত্তরপ্রদেশের লখনউয়ে যাচ্ছিল বাসটি। রাত সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস। 

ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও রায়গঞ্জের দমকল বাহিনী। নয়নজুলিতে পড়ে থাকা বাসে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনীর কর্মীরা। 

ঘটনাস্থলে পৌঁছেয় জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। পৌঁছন জেলা পুলিশ প্রশাসনের কর্তারাও। বাস থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

বাসে থাকা এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, পুরো বাস ভর্তি ছিল। ১২ থেকে ১৩ জন শিশুও ছিল ওই বাসে। বাসচালক মত্ত অবস্থায় ছিলেন বলেও বাসযাত্রীদের একাংশের অভিযোগ। 

উদ্ধার হওয়া এক যাত্রী জানান, দুর্ঘটনা ঘটার একটু আগেই জাতীয় সড়কের উপর অন্য একটি গাড়ির সাথে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে যায়। বাসচালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।  

এর আগে, গতমাসে হাওড়ার জগৎবল্লভপুরে  বাস দুর্ঘটনায় মৃত্যু হয় এক যাত্রীর। বাসটি পুরাশ থেকে হাওড়ার দিকে আসছিল। জগত্‍বল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। 

গত জুলাই মাসে, জলপাইগুড়ির হলদিবাড়ির রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস পড়ে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন যাত্রী।

মে মাসে দিঘা থেকে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফেরার সময় দুর্ঘটনায় পড়ে বাস। হাওড়ার উলুবেড়িয়ায় খলিসানিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের  ধারে নয়ানজুলিতে পড়ে যায়। বাসটিতে ৭৫ জন যাত্রী ছিলেন।  দুর্ঘটনায় আহত হন ৪০ জন বাসযাত্রী।

আরও পড়ুন:নর্দমায় উপচে আবর্জনা, খানাখন্দে ভরা চত্বর; ভয়াবহ ছবি রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডের

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল সরকারি বাস, আহত বহু যাত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget