এক্সপ্লোর

নর্দমায় উপচে আবর্জনা, খানাখন্দে ভরা চত্বর; ভয়াবহ ছবি রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডের

শেড আছে, কিন্তু ভেঙে পড়তে পারে যে কোনও সময়। প্রতীক্ষালয় পথ কুকুরের আস্তানা। শৌচালয়ে পরিষ্কার হয় না বহুদিন, ভাঙা দরজাও।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সংস্কারের অভাবে বেহাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড। শৌচাগার থেকে যাত্রী প্রতীক্ষালয়ের দুর্বিসহ অবস্থা। খানাখন্দে ভরা বাসস্ট্যান্ড চত্বর। এ নিয়েই ক্ষোভ বাড়ছে যাত্রী থেকে বাস মালিক-কর্মীদের মধ্যে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ।

শেড আছে, কিন্তু ভেঙে পড়তে পারে যে কোনও সময়। প্রতীক্ষালয় পথ কুকুরের আস্তানা। শৌচালয়ে পরিষ্কার হয় না বহুদিন, ভাঙা দরজাও। নর্দমায় উপচে আবর্জনা, খানাখন্দে ভরা চত্বর। ভয়াবহ এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডের। সংস্কারের অভাবে বেহাল। আর তা নিয়েই ক্ষোভ যাত্রী থেকে বাস মালিক-কর্মীদের মধ্যে।

মল্লিকা হেমব্রম নামে এক যাত্রী জানিয়েছেন, বাথরুমে ঢোকা যায় না, পরিষ্কার করা দরকার। পুরসভা ব্যবস্থা নিলে সকলেরই উপকার হয়। মহাত্মা গান্ধী রোডের ধারে ২০ বছর আগে বেসরকারি বাস চলাচলে গড়ে ওঠে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড।

প্রতিদিন বিভিন্ন জেলার পাশাপাশি অসংখ্য ছোট রুটের বাস-মিনিবাস যাতায়াত করে এই স্ট্যান্ড থেকেই। বাস ছাড়াও ট্রেকার, অটো যাত্রী মিলিয়ে কয়েক হাজার মানুষ রোজের যাতায়াত করেন এখান দিয়ে। এত গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে পানীয় জলের ব্যবস্থা নেই। বেহাল নিকাশি ব্যবস্থার জন্য, বৃষ্টি হলে জমা জলে ভোগান্তির শেষ থাকে না।

কৌশিক সেন নামে আরেক যাত্রীর কথায়, আমরা ট্যাক্স দিই উন্নয়নের জন্য। কিন্তু এখানে তো কোনও পরিকাঠামোই নেই।' অভিযোগ, পুরসভায় বারবার জানিয়েও হয়নি সুরাহা।

উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেছেন, যাত্রী শেড ভেঙে যে কোনও দিন দুর্ঘটনা ঘটবে। শৌচাগারে ঢোকা যায় না। পানীয় জল নেই। খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা ঘটছে। পুরসভাকে একাধিকবার জানিয়েছি। ব্যবস্থা নেয়নি

রায়গঞ্জ পুরসভা পুরপ্রধান সন্দীপ বিশ্বাসের কথায়, ২০১৭ সালে রায়গঞ্জ বাসস্ট্যান্ডে  আদিবাসী আন্দোলনে ভাঙচুর হয়েছিল রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড। করোনার আবহে আর্থিক সঙ্কটের কারনে সংস্কার করা সম্ভব হয়নি। দ্রুত বাসস্ট্যান্ডের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আশ্বাস কবে বাস্তবায়িত হয়, সেই অপেক্ষায় সকলে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget