North Dinajpur: উত্তর দিনাজপুরে চোপড়ায় ট্রেনে কাটা পড়ে ৪ যুবকের মৃত্যু
North Dinajpur: ট্রেনে কাটা পরে একই সঙ্গে চার যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কনাগছ গ্রামের চার যুবক মোটর গ্যারাজের কর্মী।

সুদীপ চক্রবর্তী, চোপড়া: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনাগছ গ্রামে। ট্রেনে কাটা পরে একই সঙ্গে চার যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কনাগছ গ্রামের চার যুবক রাহুল সিংহ,সৌরভ সিংহ, প্রশান্ত সিংহ এবং রাহুল সিংহ প্রত্যেকেই চোপড়া এলাকা মোটর গ্যারাজের কর্মী।
রবিবার রাখিবন্ধন উৎসবের কারনে বোনের কাছে রাখী পড়তে চারজনই বাড়িতে এসেছিল। রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটবে কেউ স্বপ্নেও ভাবেনি। সন্ধ্যার পর এলাকার চার বন্ধু বাড়ি কাছে রেল লাইনের ধারে গিয়েছিল। কেউ বলছে মোবাইলে গেম খেলছিল তারা, আবার কেউ বলছে মোবাইলে গান শুনছিল। এই মোবাইলই তাদের জীবনকে শেষ করে দেবে এটা ভাবেনি রাহুল, প্রশান্ত, সৌরভরা। আচমকা পর পর দুটি ট্র্যকে চলে আসে দুটি আপ, ডাউন ট্রেন। আপ ট্রেনকে কোনওভাবে রক্ষা পেলেও এন জে পি র দিক থেকে আসা আগরতলা দেওঘর ডাউন ট্রেনে পিষে নিয়ে গেল চার যুবককে। তিন মাইলের কাছে ট্রেনের চালক বিষয়টি বুঝতে পারেন। ট্রেনটি দাড় করিয়ে ট্রেনের চালক রেল দফতরের আধিকারিকদের বিষয়টি জানান।
ইতিমধ্যে গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে। মৃতের আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সন্তানের ছিন্নবিন্ন দেহ দেখতে পান। দেহ শনাক্ত করার পর মৃতের আত্মীয়রা দেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। একই পরিবারের দুই যুবকের মৃত্যু, প্রতিবেশী আরও দুইজন। একই সঙ্গে চারজনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে চোপড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই যুবকের। রেললাইন থেকে উদ্ধার মোবাইল ফোন, হেডফোন। গতকাল সন্ধে ৭টা নাগাদ চোপড়ার ধূমডাঙ্গি এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইনের ওপর বসে হেডফোনে কথা বলছিলেন দুই যুবক। একইসময়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসার বিষয় আগেভাগে টের না পাওয়ায় তাঁরা সরে যেতে পারেননি। রেলের তরফে বারবার প্রচার সত্ত্বেও সাধারণ মানুষ যে সচেতন নন, এই ঘটনায় আবারও তা প্রমাণ হল।
Before You Go
Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক






















