এক্সপ্লোর

Chopra News: মনোনয়ন প্রত্যাহার নির্দলদেরও, চোপড়ায় পঞ্চায়েতে তৃণমূলের জয়জয়কার

চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। চোপড়া পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ২১৭টি আসনের মধ্যে মাত্র ২টিতে প্রার্থী দিয়েছিল নির্দল, তাও প্রত্যাহার। ভোটের আগেই চোপড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে জয় তৃণমূলের। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। চোপড়া পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। 

এদিকে, ফের বীরভূম (Birbhum)। ফের ভোটের আগেই জয় তৃণমূলের (TMC)। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল রাজ্যের শাসক দলের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। ৫টি পঞ্চায়েত সমিতিতেই বিরোধীরা প্রার্থী দিলেও পরে প্রত্যাহার করে নেন। উল্লেখযোগ্যভাবে, পঞ্চায়ে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। আর বিরোধীরা মনোনয়ন (Nomination) বাতিল করে নিতেই নির্বাচনের প্রাক্কালেই নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখলে এল তৃণমূলের। কেন মনোনয়ন জমা দেওয়ার পরও নির্বাচনের আগেই তা প্রত্যাহার, তা নিয়ে অবশ্য বিরোধীদের তরফে কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার-পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে বলেই অভিযোগ উঠছে। মনোনয়ন পর্বে সন্ত্রাসের পর তা প্রত্যাহারের সময়ও বাদ যায়নি মারামারি-রক্তারক্তি। মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত হয়েছে কংগ্রেস। প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা হয়। পুলিশের সামনেই হামলা হয় বলেই অভিযোগ। যাতে মাথা ফাটল কংগ্রেস কর্মীর। বড়ঞায় আক্রান্ত কংগ্রেস, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

এদিকে, সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের চাপের পাশাপাশি দোসর কি পুলিশ ? মনোনয়ন প্রত্যাহারে চাপ, রুখে দাঁড়ায় সিপিএম। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলে। হুমকি দিয়ে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ, সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে 'সক্রিয় ভূমিকা' পুলিশেরও! বিডিও অফিসের সামনে সিপিএমের প্রতিরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাশাপাশি ফের মনোনয়ন প্রত্যাহারে সাদা থান-সন্ত্রাস!
জয়নগরের পর এবার কাঁথি, ফের সাদা থান-সন্ত্রাস! কাঁথিতে বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান। সাদা থানের সঙ্গে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়ে চিরকুট!  তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারে অভিযোগ বিজেপির। দলের কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।

আরও পড়ুন- জেলা প্রতি ১ কোম্পানি ! সেক্ষেত্রে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের দায়িত্বে থাকবে ক'টি বুথ ?

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget