এক্সপ্লোর

Dalkhola News: স্কুলের ভিতরেই ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অস্থায়ী কর্মী

North Dinajpur News: শিক্ষাঙ্গনে ফের ভয়ঙ্কর অভিযোগ। স্কুলের ভিতরেই পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত স্কুলেরই অস্থায়ী কর্মী।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা। স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। ক্ষোভে অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। 

শিক্ষাঙ্গনে ফের ভয়ঙ্কর অভিযোগ। স্কুলের ভিতরেই পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত স্কুলেরই অস্থায়ী কর্মী। কসবার ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্য়েই এবার স্কুলের মধ্য়ে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা থানার অন্তর্গত চাকুলিয়া ব্লকের একটি স্কুলে। আর এই ঘটনার প্রতিবাদেই রণক্ষেত্রের চেহারা নিল ডালখোলা। মঙ্গলবার অভিযুক্তর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা তাঁর বাড়ি। অভিযুক্ত মণীষ অধিকারীকে গ্রেফতার করেছে ডালখোলা থানা।

অভিযোগকারী ছাত্রীর মা জানিয়েছেন, "ও স্কুল থেকে বাড়ি গেছে সারাদিন কিছু বলেনি। সন্ধের পরে আমাকে বলেছ যে ডায়েরি আনতে গেছি, তখন একজন আছে মণীষ কাকা বলে, আমাকে ডায়েরি দিতে বলে আরেকজনকে বলে যে তুমি সিল দিতে পারবে না, ওর সঙ্গে আরেকজন বান্ধবী গেছিল ও দিতে পারবে, তুমি পারবে না দিতে। আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে ধরেছে। আমার মেয়ের কেঁদে বলছে ছাড়ো ছাড়ো। ছাড়ছে না । ভয় পেয়ে গেছে আমার মেয়ে।''

অভিযোগ, শুধু এই ছাত্রীই নয়। অভিযুক্ত অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলেছিল একাধিক ছাত্রীরা। ওই এলাকার এক বাসিন্দা বলেন, "মেয়েটার সঙ্গে আরও পাঁচ, ছয়জন মেয়ে বেরিয়ে এল। বলল ম্য়াম আমার সঙ্গেও এই ঘটনা ঘটেছে। বলছে ১৫ দিন আগে। বলছে তোমরা বাবা-মাকে বলোনি? বলছে না ভয়ে বলিনি কারণ আমাদের সকুলে আরও আসতে দেবে না। যে বলেছে তাকে আমি আবার জিজ্ঞেস করলাম যে বাবু তোমার সঙ্গে কী হয়েছে? মেয়েটি আবার অন্য় এক ম্য়ামকে বলেছে। ম্য়াম বলেছে তোমার সঙ্গে আজকে হয়েছে, আরও ২,৪ বার হোক, তারপর তুমি তোমার বাবা-মাকে বলবে, সবাইকে নিয়ে আসবে তারপর আমরা তাঁকে শাস্তি দেব। এই স্কুলেরই ম্য়াম।''

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, সোমবার সকুলের শিক্ষিকার কাছ থেকে তিনি এমন অভিযোগ পেয়েছেন, তারপরই অভিযুক্তের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়েছে। এর আগে এমন কোনও অভিযোগ উঠেছে বলে জানানো হয়নি। অন্য়দিকে, এই ঘটনায় অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি। তিনি বলেন, "আমাদের কালকে হাফ ডে ছিল স্কুলে। সহকারী হেডমাস্টার আর হেডমাস্টারকে আমি বলে যাই, ও আর স্কুলে আসবে না। আমরা তো স্কুলে ওকে রাখব না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget