এক্সপ্লোর

North Dinajpur News: মাছ নয়, নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ ! ঘনীভূত রহস্য উত্তর দিনাজপুরের ইসলামপুরে..

North Dinajpur River Fire Arms Rescue : নদীতে স্নান করতে নেমে শিউরে উঠল কচিকাঁচারা, ভয়াবহ ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে !

উত্তর দিনাজপুর: ইসলামপুরে নদী থেকে উদ্ধার প্রচুর কার্তুজ! প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার। নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? ঘনীভূত রহস্য। মাছের বদলে নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ!

উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁও এলাকায় এটাই এখন খবর। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয় দোলনচা নদীতে স্নান করতে নেমে কচিকাঁচাদের পায়ে ঠেকে কার্তুজ। প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি। কিন্তু নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। 

শহরে অস্ত্র উদ্ধারের তালিকাকে আরও একটু লম্বা করল আনন্দপুর। তাহলে কি এই শহর অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে? বাড়ছে উদ্বেগ। কোথা থেকে আসছে এই সব বেআইনি অস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ। শিয়ালদা, বড়বাজারের পর এবার আনন্দপুর। কলকাতায় ফের উদ্ধার হল অস্ত্র।  কিন্তু মুড়ি-মুড়কির মতো এত অস্ত্র আসছে কোথা থেকে? ভিনরাজ্য থেকে, নাকি রাজ্যেই সক্রিয় বেআইনি অস্ত্র কারখানা? বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে যখন একের পর এক অস্ত্রউদ্ধারের ঘটনায় উঠছে, এইসব প্রশ্ন, তখন অনেকেরই মনে পড়ছে গত ১৫ নভেম্বর সন্ধের ঘটনা। অ্য়াক্রোপলিস মলের কাছে বাড়ির সামনে, তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু, আগ্নেয়াস্ত্র লক যাওয়ায় গুলি বেরোয়নি...প্রাণে বেঁচে যান কাউন্সিলর। 
 
 সুশান্ত ঘোষ, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আনন্দপুর এলাকা তাঁরই ওয়ার্ডের অন্তর্গত।এর আগে গত ১৮ মার্চ, বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় কড়েয়া ও পার্ক সার্কাস এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহনওয়াজ ওরফে সমীরকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি। গত ১৬ মার্চ, শিয়ালদা স্টেশনে উদ্ধার হয় ৪টি 7MM পিস্তল, ২টি ওয়ান শটার, ৮ রাউন্ড গুল। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র।  

 ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ , বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি 7 MM ও 9 MM পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি।গত বছরের ৯ নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে ৩টি ওয়ান শটার ও ২টি 7MM পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF.তাহলে কি এই শহর অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে NIA তদন্তের দাবি দিলীপের, 'সরকার তথ্য লোপাট করতে চায়..' !

শুধু কলকাতা নয়, লাগাতার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে জেলাতেও। গত ১৫ ফেব্রুয়ারি, জেলার জীবনতলায় প্রায় ২০০টি কার্তুজ উদ্ধার হয়। তদন্তে নেমে বিস্ফোরক ও চাঞ্চল্য়কর তথ্য হাতে আসে রাজ্য পুলিশের STF-এর। জানা যায়, অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বৈধ দোকান থেকে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে!বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুক। সেই ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। 

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget