এক্সপ্লোর

Islampur News: রাজ্যে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে ১ পাচারকারী

Islampur Drug Trafficking : প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার -সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার (Brown Sugar)-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ (Islampur Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালায়। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালদা জেলার (Malda District) রতুয়া থানার আলপাড়া রতুয়া কলোনীর বাসিন্দা ২১ বছর বয়সী চেইনতারা খাতুনকে নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুরের বিডিও।

চেইনতারা খাতুনের কাছে থাকা একটি ভ্যানিটি ব্যাগে ব্রাউন সুগারের দুটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তে মহিলার কাছ থেকে প্রচুর মাত্রায় মাদক উদ্ধারে চেইনতারা খাতুনকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, 'গোপন সূত্রে খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ চেইনতারা খাতুনকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে ৭৩৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।' 'শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যেই এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল', বলে ধৃত পুলিশকে জানিয়েছে। রবিবার ধৃতকে ইসলামপুর আদালতে পাঠানো হবে। এছাড়াও মাদক পাচার সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আরও পড়ুন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না', রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদের

চলতি বছরে জুলাই মাসে বিপুল অঙ্কের মাদক-সহ গ্রেফতার ২ যুবক। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায়  ১ কিলোগ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজার থানার মানিকপুর এলাকায় অভিযান চালায় এসটিএফ । তখনই প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশের দাবি, ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। সম্ভবত কালিয়াচকের সীমান্তবর্তী এলাকা থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল। মালদহের বাইরে কোথাও পাচারের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের এসটিএফ। মাদক পাচার কারবারি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এক জনের বাড়ি কালিয়াচক থানার বাথরপুরে, অন্য জন ইংরেজবাজারের কাদিগ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget