এক্সপ্লোর

North Dinajpur: অনগ্রসরদের স্কলারশিপ দুর্নীতি, গ্রেফতার জালিয়াতি চক্রের মূল অভিযুক্ত

অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জাতি শংসাপত্রের তথ্য হাতিয়ে টাকা তছরুপ! ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপের কোটি কোটি টাকা আত্মসাৎ।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে (North Dinajpur) অনগ্রসরদের স্কলারশিপ দুর্নীতি। করণদিঘির (Karandighi) সাবধান এলাকা থেকে জালিয়াতি চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জালিয়াতি, নথি জাল-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। 

অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জাতি শংসাপত্রের তথ্য হাতিয়ে টাকা তছরুপ! ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপের কোটি কোটি টাকা আত্মসাৎ। উত্তর দিনাজপুরের (North Dinajpur) করণদিঘিতে স্কলারশিপ জালিয়াতির ভুরি ভুরি অভিযোগ। অবশেষে পুলিশের জালে জালিয়াতি চক্রের মূল চক্রী মহতাবউদ্দিন। 

অভিযোগ, জাতি শংসাপত্রের তথ্য হাতিয়ে, অনগ্রসর সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কলারশিপের বিপুল টাকা আত্মসাৎ করেছেন মহতাবউদ্দিন।
দুটি বেসরকারি ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মহতাবউদ্দিনের অ্যাকাউন্টের হদিশ মিলেছে। রাজ্য সরকারের ওয়েসিস পোর্টাল ব্যবহার করে কীভাবে আবেদনকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে টাকা তোলা হচ্ছে, প্রকাশ্যে এসেছে সেই নথিও। 

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, করণদিঘির বিডিও এবং আইসি-র কাছে অভিযোগে তাঁরা জানিয়েছিলেন,  স্কলারশিপ জালিয়াতির মূল চক্রী করণদিঘির সাবধান এলাকার বাসিন্দা মহতাবউদ্দিন। অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কে নিজের একাধিক অ্যাকাউন্ট বানিয়ে অন্যদের জাতি শংসাপত্র ব্যবহার করে টাকা আত্মসাত্‍ করছেন তিনি। সেই কাজে মহতাবউদ্দিনকে সাহায্য করছে তাঁর ৩ ভাই। 

আরও পড়ুন: Birbhum News: পরিবারের সদস্যের মৃত্যু হলেও মেলেনি ক্ষতিপূরণের টাকা! বগটুইকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ

শুক্রবার রুস্তম আলি নামে এক স্থানীয় ব্যক্তি জেলাশাসকের অফিসে মহতাবউদ্দিনের নামে ফের অভিযোগ জানান। শনিবার, জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের তরফেও করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই নড়চড়ে বসে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, শনিবার করণদিঘির সাবধান এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মহতাবউদ্দিনকে। ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে পাল্টা দাবি করেছেন স্কলারশিপ জালিয়াতিতে অভিযুক্ত মহতাবউদ্দিন।

করণদিঘি থানা সূত্রে খবর, জালিয়াতি, নথি জাল সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেবিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget