এক্সপ্লোর

North Dinajpur News : পুজো কার্নিভালে গরুর গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত বলদ, প্রাণ গেল এক ব্যক্তির

দড়ি ছিঁড়ে বেরিয়ে, এলোপাথাড়ি ছুটোছুটি শুরু করে। তার শিংয়ের গুঁতোয় অনেকে আহত হন।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : মালবাজারে বিসর্জনে বিপর্যয়ের পরেও ফেরেনি হুঁশ। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুজো কার্নিভালে বড়সর দুর্ঘটনা।

 বলদের পদাঘাত
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুজো কার্নিভালে গরুর গাড়ি ছেড়ে হঠাৎ ছুটতে শুরু করে এক উন্মত্ত বলদ। চারিদিকে আতঙ্কে শোরগোল পড়ে যায়। ভিড়ের মধ্যেই যে যেদিকে পারে পালাতে শুরু করে। কিন্তু রেহাই মেলেনি সকলের। উন্মত্ত বলদের পদাঘাতে কার্যত ছিটকে পড়লেন এক ব্যক্তি। যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কাতরাতে শুরু করেন তিনি। এরপর গুঁতোয় জখম হওয়া আরেক ব্যক্তির মৃত্যু হয়।

গাড়ি থেকে পড়ে যায় প্রতিমা
স্থানীয় সূত্রে খবর, গরুর গাড়ি নিয়ে শোভাযাত্রা চলাকালীন ক্ষিপ্ত হয়ে ওঠে একটি বলদ। দড়ি ছিঁড়ে বেরিয়ে, এলোপাথাড়ি ছুটোছুটি শুরু করে। তার শিংয়ের গুঁতোয় অনেকে আহত হন। গাড়ি থেকে পড়ে যায় প্রতিমা। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর, রাতে সাধন কর্মকার নামে বছর পঁয়ষট্টির এক ব্যক্তির মৃত্যু হয়। পুজো কার্নিভালে অংশ নিতে এসেছিলেন ওই ব্যক্তি। মালবাজারের ঘটনার পরেও কার্নিভাল নিয়ে কেন সতর্ক হল না প্রশাসন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, সাধারণ মানুষ সেলফি তুলছিল। প্রণামও করতে যায় কেউ কেউ, তার জেরেই ক্ষিপ্ত হয়ে ওঠে বলদ, দাবি ক্লাব কর্তৃপক্ষের। মালবাজারে বিসর্জন-বিপর্যয়ের পরেও কার্নিভাল নিয়ে কেন সতর্ক হল না প্রশাসন, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

প্রত্যক্ষদর্শীদের কথায় , ' দেখলাম সবাই দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ করে বলছে গরু গরু আসছে। সেই গরু উর্ধ্বশ্বাসে দৌড়, পরে শুনলাম এটা অনুশীলনী ক্লাবের গরু ছিল। যে যেভাবে পারছে, নিজের প্রাণ বাঁচাতে ছুটছে। একটা গরু চলে গেল। আরেকটি গরু সেই ভাবে দৌড় মারছে। ' 

মৃত ব্যক্তির মেয়ে কথায় , ' সামান্য একটা অনুষ্ঠানের জন্য আজকে একটা প্রাণ চলে গেল, এই প্রাণ তো আর ফিরে পাব না। আমি তো আর আমার বাবাকে ফিরে পাব না। এটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী ক্লাব, দায়ী প্রশাসন। ' 
মাল নদীতে হড়পা বান
দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে গিয়ে  ৮ জনের মৃত্যু হয়। সকালে নদীর বিভিন্ন অংশে তল্লাশি শুরু হয়। তল্লাশি অভিযানে নামে এনডিআরএফ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ভয়ঙ্কর ঘটনা।

মালবাজারে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য। একই হারে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও।  দুর্ঘটনার পর কেউ নিখোঁজ নেই, দাবি মুখ্যমন্ত্রীর।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget