এক্সপ্লোর

বসিরহাটের পর ইসলামপুর, পরপর দুই তৃণমূল নেতাকে গুলি করে খুন

ঘটনায় সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।

উত্তর দিনাজপুর: ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনে চাঞ্চল্য ছড়াল। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে মাথায় গুলি করা হয়। ঘটনায় সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে, খুনের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

অন্যদিকে শনিবারই বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। গুলিতে জখম তাঁর এক সহযোগীও। দলের একাংশের দিকে অভিযোগের তির নিহতের পরিবারের। যদিও তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 

মারুতি ভ্যানে করে এসে মোটরবাইকে সজোরে ধাক্কা। তারপর গাড়ি থেকে নেমে মোটরবাইক আরোহীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। মৃত্যু নিশ্চিত করতে একের পর এক ধারালো অস্ত্রের কোপ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তৃণমূল কর্মীকে খুন করল দুষ্কৃতীরা। নিহত তৃণমূল কর্মী, মোফাজ্জল হক মণ্ডল বসিরহাটের চাঁপাপুকুরের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মোটরবাইকে করে ফিরছিলেন তিনি। মোটরবাইক চালাচ্ছিলেন তাঁর সহযোগী হাফিজুল। চাপাপুকুর পূর্ব পাড়ায়, উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মোটরবাইকের। এরপরই গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মী ও তাঁর সহযোগীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মোফাজ্জলের শরীর। 
তারপর ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারা হয়। 

গাড়ি ফেলেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন হাফিজুল। তাঁর হাতে গুলি লেগেছে।

নিহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এর আগেও হামলা চালানো হয়েছিল। তখন অল্পের জন্য রক্ষা পান। এবারের ঘটনার জন্য তৃণমূলের একাংশের দিকে আঙুল তুলেছেন নিহতের স্ত্রী। যদিও তা মানতে নারাজ শাসকদল। 

আরও পড়ুন: Kolkata High court: রাজ্যের পুজো অনুদানে সবুজ সঙ্কেত দিল হাইকোর্টের

আরও পড়ুন: Durga Puja 2021 : 'গভীর রাতে সমুদ্র থেকে উঠে আসতেন মা দুর্গা', দাস পরিবারের পুজো ঘিরে রয়েছে বিভিন্ন জনশ্রুতি

 

সেরা শিরোনাম

West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget