এক্সপ্লোর

Raiganj : রায়গঞ্জে অব্যাহত কৃষ্ণ-তরজা, মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি; বার্তা তৃণমূলের

উত্তর দিনাজপুরে গেরুয়া শিবিরে কোন্দল থামার নাম নেই। রায়গঞ্জের বিজেপি বিধায়ক ও সাংসদের দ্বন্দ্বে এবার মুখ খুললেন দলের রাজ্য সভাপতি।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ(উত্তর দিনাজপুর) : উত্তর দিনাজপুরে গেরুয়া শিবিরে কোন্দল থামার নাম নেই। রায়গঞ্জের বিজেপি বিধায়ক ও সাংসদের দ্বন্দ্বে এবার মুখ খুললেন দলের রাজ্য সভাপতি। এদিকে, কৃষ্ণ কল্যাণীকে দলে ফেরার আহ্বান জানিয়েছে তৃণমূল।

উত্তর দিনাজপুরে গেরুয়া শিবিরে চরমে সংঘাত। বিধায়ক-সাংসদের দ্বন্দ্বে তুঙ্গে চাপানউতোর। এই পরিস্থিতিতে বিতর্ক থামাতে এবার আসরে নামলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়ে এখন মানসিক অবসাদে ভুগছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ।

যদিও দেবশ্রী চৌধুরী বলেন, সদ্য বিজেপিতে ঢুকেছেন। আমি ৭ দিন বা ৭ মাসের জন্য দল করি না। ৩২ বছর ধরে সংগঠনটা করছি। আমি জানি কীভাবে সংগঠন করতে হয়। উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

এই পরিস্থিতিতে শনিবার বিতর্ক থামানোর চেষ্টা করেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি বলেন, উনি সদ্য দলে এসেছেন। তাই সব নিয়ম জানেন না। আস্তে আস্তে শিখে নেবেন ।

যদিও কৃষ্ণ কল্যাণী বলেন, শেখাতে চাইলে শিখতে রাজি । তবে আত্মসম্মানে আঘাত দিলে প্রতিবাদ করব। সাংসদ মন্ত্রিত্ব হারিয়েছেন, ভারসাম্য হারিয়েছেন। ৩২ বছর রাজনীতি করলেও ৩ বছর ধরে চিনি। নির্বাচনের পর থেকেই লা পাতা।

যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি দেবশ্রী চৌধুরীর। বিজেপির সাংসদের বিরুদ্ধে মুখ খুলতেই দলের পুরোনো সৈনিককে দলে ফিরতে আহ্বান জানিয়েছে তৃণমূল। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, এতদিন রায়গঞ্জের মানুষ বলত, এখন দলীয় বিধায়ক বলছেন। এখানে থেকে গঠনমূলক কাজ হয় না, বলব তৃণমূলে আসুন।

রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলে ফেরার রাস্তা চওড়া করতে চাইছেন কৃষ্ণ কল্যাণী। আগামী দিনে তিনি কী করেন, সেটাই দেখার। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget