এক্সপ্লোর

Kolkata Death: উত্তর কলকাতায় হাড়হিম ঘটনা! ম্যানহোল থেকে উদ্ধার পচাগলা দেহ! শিউরে উঠছেন সাফাই কর্মীরা

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ কেশব চন্দ্র স্ট্রিটের ম্যানহোলে নেমেছিলেন পুরসভার সাফাইকর্মীরা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: খাস কলকাতাতেই এক ভয়ঙ্কর দৃশ্য। ম্যানহোল পরিষ্কার করতে নেমে শিউরে উঠলেন সাফাই কর্মীরা। ম্যানহোলের মধ্যে থেকে উদ্ধার হল এক জনের পচাগলা দেহ। শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশবচন্দ্র সেন স্ট্রিটের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

দেহটির এমনই পচাগলা অবস্থা যে পরিচয় জানা যায়নি। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে।  দুর্ঘটনাজনিত কারণ, নাকি খুন, সেই তদন্তই এখন করছে পুলিশ। তবে আপাতভাবে বাইরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ কেশব চন্দ্র স্ট্রিটের ম্যানহোলে নেমেছিলেন পুরসভার সাফাইকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, জল যাচ্ছে না বলে অভিযোগ এসেছিল পুরসভার কাছে। সেই অভিযোগ পেয়েই পুরসভার কর্মীরা ছুটে আসেন। শুরুতেই তিনটে ম্যানহোল পরিষ্কারের কাজ শুরু হয়। তখনই তাঁরা দেহটি খুঁজে পান। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  ঘটনাস্থল পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডও।                          

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা লেদার কমপ্লেক্সে পাইপ লাইনের কাজ করতে গিয়ে ম্যানহোলে নেমে তলিয়ে গিয়েছিলেন তিন শ্রমিক। ডুবুরি নামিয়ে চারঘণ্টা পর তাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল। এর আগে দমদমে খোলা ম্যানহোলে পড়ে অটোচালকের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছিল রাজ্যে।                                             

এবিপি আনন্দর খবর সম্প্রচারের পর, দমদম সেভেন ট্যাঙ্কস এলাকায় ঢাকা হয়েছিল ম্যানহোল।  ম্যানহোলে পড়েই মৃত্যু হয়েছিল দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা রঞ্জন সাহার। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। মৃতের পরিবার কলকাতা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল। পুরসভা দায় চাপায় পূর্ত দফতরের ঘাড়ে। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল । অস্থায়ীভাবে ঢাকা ছিল ম্যানহোল। এবিপি আনন্দে সেই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে পূর্ত দফতর। ম্যানহোল মেরামতের পর বসানো হয়েছিল স্থায়ী ঢাকনা। ওয়ার্ড কোঅর্ডিনেটর আশ্বাস দিয়েছিল, পূর্ত দফতরের সঙ্গে কথা বলে বাকি খোলা ম্যানহোলগুলিতেও ঢাকনা বসানো হবে। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget