এক্সপ্লোর

Nadia News: 'বয়কট চাই, শাস্তি চাই' বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল

পোস্টারে লেখা, কল্যাণী এইমসের চাকরি চোর বিধায়ক অম্বিকা রায় ও তাঁর শ্যালিকা নীলিমা বিশ্বাস। চোর অম্বিকা রায়ের বয়কট চাই, শাস্তি চাই।

সুজিত মণ্ডল, কল্যাণী: বাঁকুড়া, চাকদা, রানাঘাটের পর এবার কল্যাণী (Kalyani) এইমসের (AIIMS) নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল আরও এক বিজেপি বিধায়কের (BJP MLA)। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিধায়ক।         

দুর্নীতিতে নাম জড়াল বিধায়কের: পোস্টারে লেখা, কল্যাণী এইমসের চাকরি চোর বিধায়ক অম্বিকা রায় ও তাঁর শ্যালিকা নীলিমা বিশ্বাস। চোর অম্বিকা রায়ের বয়কট চাই, শাস্তি চাই। পোস্টার পড়েছে কল্যাণীর গয়েশপুর ও এইমস সংলগ্ন এলাকায়। এর আগে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে CID-র মুখোমুখি হন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়। পঞ্চায়েত ভোটের আগে এবার গেরুয়া শিবিরের আরও এক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। যা নিয়ে চরমে উঠেছে তৃণমূল বিজেপি চাপানউতোর।                                             

অম্বিকা রায় বলেন, “আমি তো বিধায়ক হিসাবে মাত্র ১০-১২ জনের কাজের সুপারিশ করেছি। ইতিমধ্যেই তো AIIMS এ ৫০০ এর বেশি কাজ করছে। তারা কারা? তৃণমূলের লোকও রয়েছে ওর মধ্যে।’’ যদিও কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব দে বলেন, “আমাদের পোস্টার মারার সময় নেই। বিধায়কের ঘনিষ্টরাই পোস্টার মেরেছে। তৃণমূলকে নিয়ে ইস্যু করতে চায়।’’ পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে শাসকদলের বিরুদ্ধে ততই সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। এই আবহেই এবার কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক বিজেপি বিধায়কের নামে পোস্টার পড়ল।                 

এদিকে  অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা ও বিপুল গয়না কি তাঁর? আজ আদালত চত্বরে এই নিয়ে বারবার প্রশ্ন করা হলেও নীরব রইলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ অন্য অভিযুক্তদের ফের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে।

আরও পড়ুন: Child Health News: অ্যাডিনো ভাইরাসের দাপট শহরে, শিশু হাসপাতালে বেডের সঙ্কট

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget