এক্সপ্লোর

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?

নার্সের রহস্যমৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে। ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর।

কলকাতা: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা। স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির মাথায় ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি।                                                                                            

নার্সের রহস্যমৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে। ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর। ওই সময়ের মধ্যে ফুটেজে কী দেখা গেছে, তা লিখিত আকারে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে। মৃত্যুর আগে নার্স রূপালি বর্মন যে শিফটে ছিলেন, সেই শিফটের সমস্ত স্বাস্থ্যকর্মীর বয়ান নেওয়া হবে।                                      

'কোথা থেকে ইঞ্জেকশনের ভায়াল নিয়েছিলেন মৃত নার্স রূপালি?' ভায়াল নেওয়ার সময় কোনও রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি? চেয়েছে স্বাস্থ্যভবন। নার্সের রহস্যমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিনেটাল ওয়ার্ডে ২ কনস্টেবল মোতায়েন।                                             

এদিকে, NRS হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্যমৃত্যুর পর প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হয়েছে, 'অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের। ময়নাতদন্তের সঙ্গে ফরেন্সিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ', প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।                            

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, 'অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ-জিভের একাংশ নীলচে। অক্সিজেনের অভাবে নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। তবে এখনও ধোঁয়াশা। আত্মহত্যা হলে কীভাবে ২ কনুইয়ে সূচ ফোটার চিহ্ন? বাড়ছে রহস্য। অচৈতন্য করার ফেন্টানিল, মিডাজোলামের ভায়ল মেলায় রহস্য। কীভাবে মৃত্যু, স্পষ্ট করে উল্লেখ নেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ফরেন্সিক-প্যাথলজি রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget