এক্সপ্লোর

Rail Roko: দুঃসহ অভিজ্ঞতা! পয়গম্বর মন্তব্য-বিতর্কে রেল অবরোধ, মৃতদেহ নিয়ে ট্রেনেই আটকে পরিবার

Nupur Sharma Controversy: প্রবল গরমে সাড়ে ৭ ঘণ্টা নন এসি কামরায় মৃতদেহ নিয়ে আটকে থাকতে হল এক পরিবারকে।

অরিত্রিক ভট্টাচার্য, সুব্রত গলুই ও বিশ্বজিৎ দাস, কলকাতা: হায়দরাবাদ (Hyderabad) থেকে ফেরার পথে ট্রেনেই মৃত্যু রোগীর। প্রবল গরমে নন এসি কামরায় মৃতদেহ নিয়ে আটকে থাকতে হল সাড়ে ৭ ঘণ্টা। বিজেপি নেত্রীর পয়গম্বর মন্তব্য-বিতর্কে শুক্রবার চেঙ্গাইলে রেল অবরোধে দুঃসহ অভিজ্ঞতার সাক্ষী হল মুর্শিদাবাদের (Murshidabad) সুতির এক পরিবার।

ইটবৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ছবির কোলাজ, বিজেপি নেত্রীর পয়গম্বর মন্তব্য-বিতর্কে অগ্নিগর্ভ হাওড়া। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অশান্তির শেষ হয়নি শনিবারেও। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এদিকে, শুক্রবারও ঘণ্টার পর ঘণ্টা অবরোধে। 

প্রবল গরমে সাড়ে ৭ ঘণ্টা নন এসি কামরায় মৃতদেহ নিয়ে আটকে থাকতে হল এক পরিবারকে। রেল সূত্রে খবর, হায়দরাবাদ থেকে চিকিৎসা করিয়ে পরিবারের সঙ্গে ফিরছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা চিত্ত সিংহ। ডাউন ইস্টকোস্ট এক্সপ্রেস খড়গপুরে ঢোকার কিছু আগে অসুস্থ বোধ করেন তিনি। 

আরও পড়ুন, রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত

পরিবারের দাবি, রক্ত বমি শুরু হয় চিত্তর। পরিবারের তরফে টিকিট পরীক্ষককে বিষয়টি জানানো হয়। শুক্রবার ঘড়িতে তখন বেলা ১২টা, খড়গপুর স্টেশনে রেলের চিকিৎসক পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপর মৃতদেহ নিয়ে হাওড়ার শালিমার পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। 

মৃতের আত্মীয় বলেন, "ট্রেনেই অসুস্থ, মারা যায়"। মৃতের পরিবারের দাবি, চেঙ্গাইল স্টেশনে অবরোধের জেরে দুপুর ২টো নাগাদ হাওড়ার দেউলটি স্টেশনে আটকে পড়ে ট্রেনটি। শুক্রবার দুপুর ২টো থেকে রাত সাড়ে ৯টা আর এগোয়নি ট্রেন। তীব্র গরমে নন এসি কামরায় কাটে সাড়ে ৭ ঘণ্টা। শেষমেশ, বাগনান জিআরপির তরফে উলুবেড়িয়া মর্গে পাঠানো হয় মৃতদেহ।  

মৃতের আত্মীয় বলেন, "ট্রেনেই রক্তবমি শুরু হয়। খড়গপুরের আগে রক্তবমি। খড়গপুর স্টেশনে ডাক্তার ছিল। ১২টা নাগাদ চিকিৎসক জানান, মারা গেছে। বলা হয় খড়গপুরেও নেমে যেতে পার অথবা শালিমারেও যেতে পারো। দেউলটিতে ২টো থেকে রাত সাড়ে ৯ পর্যন্ত আটকে ছিলাম। উলুবেড়িয়া মর্গে পাঠাল।

শুক্রবার খড়গপুর-হাওড়া শাখার একাধিক জায়গায় বিক্ষোভ, অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। শনিবারও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাঁদের। শনিবার হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আতঙ্ক পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget