এক্সপ্লোর

Nusrat Jahan : 'নুসরত ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে তথ্য়প্রমাণ মিলেছে', আদালতে রিপোর্ট দিয়েছিল কলকাতা পুলিশ

BJP : অভিযোগকারীদের নিয়ে ইডি-র দ্বারস্থ হয়েছে বিজেপি। এরপর এই মামলার ভবিষ্যৎ কী ? সেদিকে নজর সকলের

পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : তৃণমূল সাংসদ নুসরত জাহান (TMC MP Nusrat Jahan) এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে তথ্য়প্রমাণ পাওয়া গেছে। আলিপুর আদালতের নির্দেশে তদন্ত করে, আদালতে এমনই রিপোর্ট পেশ করেছিল কলকাতা পুলিশ। এবিপি আনন্দর হাতে এসেছে বিস্ফোরক সেই নথি।

'৩০০ শতাংশ বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্নীতির সঙ্গে কোনওভাবেই জড়িত নই।' ফ্ল্য়াট নিয়ে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সংসদ নুসরত জাহান এই দাবি করলেও, কলকাতা পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টই কিন্তু অন্য কথা বলছে। সেই বিস্ফোরক নথি এসেছে এবিপি আনন্দর হাতে ! রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা ২০১৪-'১৫ সালে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। কিন্তু, সেই ফ্ল্যাট তৈরি হয়নি। এই অভিযোগ নিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। তার প্রেক্ষিতে ২০২২ সালের ২২শে ডিসেম্বর, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন, আলিপুর আদালতের ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাক আলম।

চলতি বছরের ৩০ জানুয়ারি, আদালতে জমা দেওয়া, গড়িয়াহাট থানার তদন্তকারী অফিসারের রিপোর্টে বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। কলকাতা পুলিশের দেওয়া এই রিপোর্টে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। এরপরই, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং সম্মিলিত অপরাধের ধারায় মামলা হয় এবং আদালতে তরফে সমন জারি করা হয়।

অভিযোগকারী সুশান্তকুমার হাজরা বলেন, 'সবাই বেল নিয়েছেন। কিন্তু, নুসরত জাহান আসেননি। শুনলাম, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে স্টে নিয়েছেন।' যদিও সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহর বক্তব্য, 'আপনি বলছেন আমি প্রতারিত হয়েছি। কিন্তু, আমার কাছে সম্পত্তিটা আমি হোল্ড করে বসে আছি। তাহলে আমি প্রতারিত হলাম কখন ? কে করল প্রতারণা ? এটা তো লজিক।'

'প্রতারণার' শিকার হয়ে প্রথমে থানায় যান ক্রেতারা। অভিযোগ, সেখানে সুরাহা না হওয়ায় ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন তাঁরা।
কিন্তু, সেখান থেকেও কোনও পদক্ষেপ না করায় আলিপুর আদালতে মামলা করা হয়। অভিযোগকারীদের আইনজীবী কমল বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটা এফআইআর দাখিল করলাম কোর্টের কাছে। কারণ, গড়িয়াহাট থানা প্রথমে এফআইআর নেয়নি। গ্রেফতারি পরোয়ানা জারি হল। সবথেকে বড় কথা, গড়িয়াহাট থানা তদন্ত করে রিপোর্ট জমা করেছিল । রিপোর্টে দোষ পাওয়া গেছে। তাহলে, গড়িয়াহাট থানার ওঁকে গ্রেফতার করা উচিত ছিল। সেটা না করে ওরা অবহেলা দেখিয়েছে।' 

আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলছেন, 'প্রাথমিক অনুসন্ধানে এটা উঠে আসে যে ওদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটা প্রাথমিকভাবে সত্য। তাই, সেই রিপোর্ট দাখিল হওয়ার পরে আদালত ওদের বিরুদ্ধে সমন ইস্যু করে ২০৪ সিআরপিসি-তে। এই ঘটনায় কিছুটা হলেও সত্যতা আছে বলে আদালত মনে করেছে।'

এবার এই অভিযোগকারীদের নিয়ে ইডি-র দ্বারস্থ হয়েছে বিজেপি। এরপর এই মামলার ভবিষ্যৎ কী ? সেদিকে নজর সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget