এক্সপ্লোর

Saugata Roy : 'পুরনোদের পিছনের সারিতে রাখা চলবে না’, তৃণমূলে আদি-নব্য নিয়ে বিস্ফোরক সৌগত রায়

Saugata Roy : ‘যাঁরা ২০০৯-এর আগে ছিলেন তাঁদের গুরুত্ব দিয়ে দলের সংগঠন করতে হবে’। বিস্ফোরক সৌগত রায়

কলকাতা : সৌগত রায়ের গলায় এবার অন্যরকম সুর। তৃণমূল কংগ্রেসে আদি-নব্য নিয়ে এবার সরব হলেন সৌগত রায় ( Saugata Roy ) । তিনি আরও বলেন, ‘যাঁরা ২০০৯-এর আগে ছিলেন তাঁদের গুরুত্ব দিয়ে দলের সংগঠন করতে হবে’। 

কাদের প্রথম সারিতে থাকা উচিত?
তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, ‘যাঁরা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই প্রথম সারিতে থাকা উচিত’ ! ২০০৬-২০০৭ সালে নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস জমি পোক্ত করে। এরপর  ২০১১-র বিধানসভা ভোটে ১৮৫টি আসনে জিতে বাম শাসনের পতন ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা ভোটে তিনি ২১১ টি আসনে জেতেন। এরপর ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে বিশাল জয় নিয়ে। ২১-এর নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ ও গেরুয়া শিবিরে যে যোগদানের হিড়িক পড়েছিল তাতেও ফুলস্টপ পড়ে। বরং শুরু হয় ঘরওয়াপসি। 

'হড়পা বানের মতো দলে লোক ঢুকেছে'
কিন্তু ২০২২ এ একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হাতে, গ্রেফতার হন তৃণমূলের হেভিওয়েটরা। এরপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও সরব হয় বিরোধীরা। তখন দলের ইমেজ রক্ষার্থে বারবার সৌগত রায়ের মতো বর্ষীয়ান নেতারা বলে এসেছেন, কেউ কেউ দুর্নীতি করলেও পুরো দল চোর নয় ! এবার সৌগতর গলায় অন্যরকম সুর। ‘২০০৯-এর কর্মীরা কিছু পাওয়ার আশায় দল করতেন না। তাঁদের মধ্যে নিষ্ঠা অনেক বেশি ছিল। পরে হড়পা বানের মতো দলে লোক ঢুকেছে, তার নিয়ন্ত্রণ থাকা উচিত’। তিনি আরও বলেন, ‘নতুনরা এসেছেন বলে পুরনোদের পিছনের সারিতে রাখা চলবে না’। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তবে তিনি পরিষ্কার করে দেন, নতুনদের বের করে দেওয়ার কথা তিনি বলছেন না, বলছেন পুরনোদের সামনে রাখার কথা। 

'সবাই চোর নয়'
'তৃণমূলের দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল', দলের অন্দরে দুর্নীতি নিয়ে আগেও মুখ খুলেছিলেন, আবারও একই সুরে কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায়কে।  একটি ভাইরাল হওয়া ভিডিওয় সৌগতকে বলতে শোনা গিয়েছে, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। সেই সঙ্গেই তিনি জানান, ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয় ।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget