এক্সপ্লোর

OMR Sheet Found: পোশাকের প্যাকেট খুলতেই বেরোল OMR শিট! বেহালায় কীভাবে এল?

Kolkata:জল্পনার মধ্যেই ওএমআর শিট সংগ্রহ করল বেহালা থানার পুলিশ।

প্রবীর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে এবার বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট! চুড়িদারের প্যাকেট খুলতেই বেরোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট (OMR Sheet)! ২০১৬, ২০১৮ সালের ওএমআরশিট ফুটপাতের দোকানে কেন? জল্পনার মধ্যেই ওএমআর শিট সংগ্রহ করল বেহালা থানার পুলিশ। 'এমনটা হওয়ার কথা নয়, কেন হল খতিয়ে দেখা হচ্ছে', বিতর্কের মুখে প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকের নিয়োগ দুর্নীতি মামলায় বারবার আলোচনায় উঠে এসেছে ওএমআর শিট।

বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে চুড়িদারের দোকানে চুড়িদারের ভাঁজে পাওয়া যাচ্ছে। ওএমআর শিট খুলে দেখা যাচ্ছে, সেখানে পরীক্ষকের সই রয়েছে। যে পরীক্ষার্থী তাঁর নাম রয়েছে। উত্তর দেওয়া রয়েছে, সেই ওএমআর শিট পাওয়া যাচ্ছে। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের যেকোনও ওএমআর শিট পরীক্ষা হওয়ার তিন বছর পর্যন্ত সংরক্ষিত রাখা হয় তারপর নষ্ট করে দেওয়া হয়। সেখানে এই ওএমআর শিট কীভাবে রয়েছে সেই বিষয়েই প্রশ্ন উঠছে। 

বেহালা পশ্চিম বিধানসভা ক্ষেত্র পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নির্বাচনের ক্ষেত্র ছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন নিয়োগ দুর্নীতি মামলায় জেলে বন্দি। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি এখন জেলে। উঠে এসেছে OMR শিট দুর্নীতির কথাও। টাকার বিনিময়ে ওএমআর শিটের নম্বর বাড়িয় দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেই সংক্রান্ত তথ্য প্রমাণও সামনে এসেছে। তাতে যা দেখা গিয়েছে তাতে কার্যত চোখ কপালে ওঠার মতো ব্যাপার। সেই আবহে পোশাকের দোকানে ওএমআর মেলায় ফের শুরু হয়েছে জল্পনা।

কী বলছেন বিক্রেতা:
মার্কেট থেকে কিনছি, সেখানেই কুর্তি-চুড়িদারের মধ্যে ভরে আসছে। এগুলি জামা কাপড়ের মাঝে বোর্ড দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। বিক্রেতা জানাচ্ছেন, এগুলি নিউমার্কেটের পাইকারি মার্কেট থেকে কিনে আনছেন তাঁরা। সেখান থেকে এই জামাকাপড় আনা হয়েছে, সেখানেই এই ওএমআর শিট মিলেছে বলে জানাচ্ছেন বিক্রেতা।

এর আগে কেকের দোকানে:
বাইরে ওএমআর শিট পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে এমনই একটি ঘটনা ঘটেছিল বীরভূমে। মার্চের মাঝামাঝি শান্তিনিকেতনে একটি কেকের দোকানে দেখা গিয়েছিল ওএমআর। কেকের মোড়ক হিসেবে ব্যবহার করা হয়েছিল ওএমআর শিট। সেই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছিল জল্পনা। 

আরও পড়ুন: বউবাজার টপকে এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছল মেট্রোর রেক, কবে ট্রায়াল রান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget