এক্সপ্লোর

Durga Puja: দেবীপক্ষের প্রথম দিনে আরও দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর, শহর পরিদর্শনে রাজ্যপাল

Durga Puja Mamata Banerjee, Governor: মহালয়ার পরের দিনই পুজোর হালহকিকত জানতে নগর পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল আর পায়ে চোটের জেরে বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন সারলেন মুখ্যমন্ত্রী

সুদীপ্ত আচার্য এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দেবীপক্ষের প্রথম দিনে আরও দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে গড়িয়াহাট (Gariahat) হিন্দুস্তান ক্লাব (Hindusthan Club) সর্বজনীন-সহ দক্ষিণ কলকাতার (South Kolkata) ১৭টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে প্রথমাতে কলকাতা পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল। কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বললেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।

মহালয়ার পরের দিনই পুজোর হালহকিকত জানতে নগর পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল আর পায়ে চোটের জেরে বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন সারলেন মুখ্যমন্ত্রী। পুজোকে কেন্দ্র করে একই দিনে রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানকে দেখা গেল দুই মেজাজে।                                      

প্রতিদিনের মতো রবিবারও কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালে দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সর্বজনীনের পুজোর পুরোধা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই পুজোর উদ্বোধন করতে গিয়ে বাংলার মানুষের সমৃদ্ধির জন্য তাঁকে মা দুর্গার কাছে প্রার্থনা করতে বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, 'মায়ের কাছে ফুল নিবেদন করো। অন্ন-বস্ত্র-বাসস্থানের প্রার্থনা করো। তুমি অর্থমন্ত্রীর দায়িত্বে আছো রাজ্যে।'

পুজোর আগে শেষ রবিবার। উৎসবের আবহে রাজভবন ছেড়ে এদিন পথে নামেন রাজ্যপাল। প্রথমেই পৌঁছে যান কুমোরটুলিতে, সেখানে মৃৎশিল্পীদের কাজ দেখেন সি ভি আনন্দ বোস। একাধিক শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে, তাঁদের হাতে রাজভবনের তরফে উপহারও তুলে দেন তিনি। রাজ্যপালের হাতেও, তাঁদের তৈরি মূর্তি উপহার হিসেবে তুলে দেন শিল্পী পরিবারের সদস্যরা। রাজ্যপাল বলেন, 'মা দুর্গা সবাইকে শক্তি দেয়। শক্তির উৎস। কলকাতার পুজো দারুণ ব্যাপার। দারুণ ফিলিং।' 

আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC

কুমোরটুলিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়, রাজ্যপালের সামনে আচমকা জয় বাংলা স্লোগান দেন কয়েকজন। পাল্টা আরেকদিক থেকে 'জয় মা দুর্গা' ও 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে।

কুমোরটুলি থেকে বেরিয়ে রাজ্যপাল সোজা চলে যান একডালিয়া এভারগ্রিনে, যা বরাবরই সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত। একডালিয়া এভারগ্রিন সূত্রে খবর, সোমবার এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগেই এদিন একডালিয়ার পুজো প্রস্তুতি খতিয়ে দেখেন সি ভি আনন্দ বোস।

সব মিলিয়ে, রাজ্যে এখন পুরোদস্তুর উৎসবের আমেজ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget