এক্সপ্লোর

TMC MLA Comment Controversy: 'পাকিস্তানের সঙ্গে ফিটিং...যুদ্ধ-যুদ্ধ খেলা', অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সুরবদল TMC বিধায়কের

Narendranath Chakraborty: অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য়ের জেরে অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা: অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। যা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিতর্কের আবহে এবার উল্টো সুর নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তাঁর দাবি, তিনি সেনাকে সম্মান করেন এবং তিনি যে মন্তব্য করেছেন, তার অপব্যাখ্যা করা হচ্ছে। 

অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। আসরে নেমেছে বিজেপি। দায়ের হয়েছে FIR-ও। এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়ককে NIA হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে এবার একেবারে অন্য সুর শোনা গেল তাঁর গলায়। নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজেকে দেশভক্ত বলে দাবি করেছেন। উল্লেখ করেছেন যে তিনি সেনাবাহিনীকে সম্মানও করেন। তৃণমূল বিধায়কের বক্তব্য, "ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি, সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে এটাতেই আপত্তি।'' যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়টিকে তিনি মোটেই পাত্তা দিচ্ছেন না। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো হেসে উত্তর দেন, "হতে দিন।''

কী বলেছিলেন তৃণমূল বিধায়ক? 

নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর  মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।'' এর পাশাপাশি কর্মিসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে আক্রমণও করেন তিনি। তৃণমূল বিধায়ক বলেন, "একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু! কত বড় বেইমান। কিন্তু ২৮ জনের যে মৃত্য়ু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হল? লোকগুলো এল, মারল পহেলগাঁওয়ে। আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো? কই কেন্দ্রীয় সরকার, এত লড়াই, কিন্তু দুষ্কৃতীদের তো এখনও খুঁজে পেল না। আসলে কখনও খুঁজে পাওয়া যায় না। কারণ এটা একটা গেম প্ল্য়ান।'' এই ভিডিও সামনে আসতেই সরব হয় বিজেপি। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি কুলটি থানায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget