এক্সপ্লোর

Oppositions Rally : "যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

Debjit Sarkar On Gyanesh Kumar Oppositions Rally : মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পথে ইণ্ডি জোটের নেতা ও কর্মী-সমর্থকরা, এবার ভোটের কারচুপি নিয়ে বড়সড় অভিযোগ বিজেপি নেতার

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের পথে ইণ্ডি জোটের নেতা ও কর্মী-সমর্থকরা। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল 'INDI'-জোটের। মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল বিরোধী জোটের নেতাদের। যদিও রাহুল গান্ধীদের দেখা করার জন্য সময় দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চাইলে পিটিশন করতে পারেন বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। পিটিশনের পরামর্শ দিয়ে বিরোধী দলনেতাকে ই-মেল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতর। এদিন এই ইস্যুতে বিরোধী জোটকে তীব্র নিশানা করেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।

 

আরও পড়ুন, ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

এদিন দেবজিৎ সরকার (Debjit Sarkar) বলেন, যারা এতদিন ধরে কারচুপি করেছে, যারা ১৫ বছর ধরে মানুষকে লুঠ করেছে, তাঁরা আজকে বলবে যে, ভোটে কারচুপি হয়েছে ! যে যে রাজ্যে বিজেপি হেরেছে, তাহলে সেখানেও কারচুপি হয়েছে। ডাহা মিথ্যে কথা। ১৯৩ দিন ধরে এসআইআর-র (SIR) এর কাজ চলেছিল। ৩৬ লক্ষ রাজনৈতিক কর্মী বিএলও হিসেবে যুক্ত ছিলেন। তার মধ্যে ৯ লক্ষ বিজেপি, ৯ লক্ষ কংগ্রেসের, ৯ লক্ষ বাম-মমতা সহ অন্য লোকেদের। সেইদিক থেকে বিচার করে দেখলে, ১৮ লক্ষ বিএলএ, ১৯৬ জন কার্যকর্তা, সবাইকে লুকিয়ে ভোট লুঠ হয়েছে ? চুরি হয়েছে ? এগুলি পাগলে বিশ্বাস করবে ! মানুষের মনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিলেন, সফল হবে না।’  

লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, মাননীয় দেশের প্রধান বিচারপতি সাড়া দিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন, পিটিশন ফাইল করার জন্য়। এক মাস, দু'মাস, যা লাগবে, যতদিন লাগবে, যত মাস, যত বছর লাগবে, আমরা পিছু হঠব না। আমরা ক্লান্ত হব না। কারণ, সত্য় আমাদের সঙ্গে রয়েছে। যারা মিথ্য়েকে বাঁচাতে চায়, তারা ক্লান্ত হবে, আর আমি সেটা দেখতে পাচ্ছি।' তবে ভোটচুরির প্রমাণ চেয়ে, INDI জোটকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে বা ছিল, বিহারে কেন দেখালেন না আপনি আর তেজস্বী যাদব? দিল্লিতে কেন দেখালেন না?  এই নাটক বন্ধ করুন। মানুষ দেখেছে, যেখানে জিতে গেছেন, ওখানে SIR ঠিক, EVM-ও ঠিক। যেখানে হেরে গেছেন, মোদি চোর, SIR চোর, CJI চোর, সবাই চোর।

Advertisement

সেরা শিরোনাম

Shantipur Bamakali: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget