এক্সপ্লোর

Asansol Station: আসানসোল স্টেশন ছাড়তেই বিকট শব্দ ! কোন বিপত্তির মুখে পড়ল এক্সপ্রেস ট্রেন ?

Railway News: খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও কর্মীরা।

কৌশিক গাঁতাইত, আসানসোল : ট্রেনের উপর ওভারহেডের তার পড়ে বিপত্তি। আটকে পড়লে ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেস। আসানসোল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও কর্মীরা। তার মেরামতির কাজ শুরু হয়েছে। ট্রেন যাত্রীরা বলেন, আসানসোল স্টেশন থেকে ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেস ছাড়ার পর হঠাৎই একটি বিকট শব্দ হয়। দেখতে পাওয়া যায়, ওভারহেডের তার ট্রেনের উপর পড়ে যায়।

সাম্প্রতিক অতীতের ট্রেন-ভোগান্তি-

গত অক্টোবর মাসে গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটে। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত হয় ট্রেন চলাচল। বজবজ ছাড়া, শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন থাকে।

সন্ধে সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলতে থাকে। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে হয় যাত্রীদের। কেউ কেউ অপেক্ষা করন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভোগান্তির শিকার হন তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক ছিল পরিষেবা। 

গত ১৬ সেপ্টেম্বর শনিবার অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে যায় ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত ছিল। বেশ কয়েক ঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে। সপ্তাহান্ত হলেও এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন।            

গত পরশু হাবরা এক নম্বর রেলগেট ভেঙে বিপত্তি ঘটে। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি সেদিন টেট (TET) পরীক্ষা থাকায় সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, রেলগেট ভেঙে যাওয়ায় শিয়ালদা - বনগাঁ (Sealdah - Bongaon)শাখায় আপ এবং ডাউন ট্রেন এক ঘণ্টা বা তারও বেশি দেরিতে চলে। ছুটির দিন হলেও পরীক্ষা সহ গীতা পাঠের অনুষ্ঠান থাকায় সমস্যায় পড়েন ট্রেনযাত্রীরা।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

২১ জুলাইয়ের দিনই গ্রেফতার তৃণমূল নেতা অসিত মজুমদার, তোলাবাজি, শ্লীলতাহানির একাধিক অভিযোগ
২১ জুলাইয়ের দিনই গ্রেফতার তৃণমূল নেতা অসিত মজুমদার, তোলাবাজি, শ্লীলতাহানির একাধিক অভিযোগ
Mamata Banerjee:
"রাত ১০ টায় ৬০০ জনের বাইক বাহিনী পাঠিয়েছিল, ...তারকাটা পার্টি", ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লাগাতার আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget