এক্সপ্লোর

Train Service Disruption: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Sealdah South Section: বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন। 

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: গড়িয়ায় (Garia) ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন।                           

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি: এদিন সন্ধেয় সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছে। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছেন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভোগান্তির শিকার তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ। একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক রয়েছে পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। 

গত ১৬ সেপ্টেম্বর শনিবার অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে যায় ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত। বেশ কয়েকঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে। সপ্তাহান্ত হলেও এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন।                             

তার আগে গত ২৫ অগাস্ট রেললাইনে (Train Line) ধসের জেরে ব্যাহত হয় রেল চলাচল। শিয়ালদা (Sealdah)- বনগাঁ (Bongaon) শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন (Rail) পরিষেবা। ঘটনার দিন সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের (Habra Station) মাঝে রেল লাইনে (Rail Line) ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।                

আরও পড়ুন: Visva-Bharati University: বিশ্বভারতীর ফলকে ব্রাত্য় কবিগুরুর নাম, উপাচার্যের কৈফিয়ত তলব রাজ্য়পালের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget