এক্সপ্লোর

Padma Awards 2025: 'BJP-র সুপারিশেই পদ্মশ্রী পেয়েছেন কার্তিক মহারাজ' ! কুণালের আক্রমণে মুখ খুললেন শুভেন্দু ..

Suvendu On Kartic Maharaj On Padma Awards 2025: বিজেপির সুপারিশেই কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

কলকাতা: পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। আর এই পদ্ম-প্রাপ্তি ঘিরেই সরগরম রাজ্য-রাজনীতি। বিজেপির সুপারিশেই কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। উনি অনেক পেয়েছেন বলেই এভাবে ভাবতে পারেন, প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। তৃণমূলকে পাল্টা তোপ দেগেছে বিজেপি। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, কার্তিক মহারাজ একা প্রমাণ করে দিলেন যে, পদ্মশ্রীটা বিজেপির সুপারিশ। বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রধান কার্তিক মহারাজ বলেন, রাজনৈতিক দলের মুখপাত্র ওঁর মতো করে উনি বলবেন। ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর পদ্মশ্রী-প্রাপ্তিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৩ জনকে, যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ৯ জন।এঁদেরই একজন ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙার শাখার প্রধান, কার্তিক মহারাজ। 

চব্বিশের লোকসভা ভোটের মুখে, যাকে আক্রমণ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী   মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন?' পাল্টা মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়ে জবাব দিয়েছিলেন বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান।'

  কার্তিক মহারাজ বলেছিলেন,আমি যেহেতু ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী, সমগ্র সন্ন্যাসী সমাজের উপর এটা একটা আঘাত। যেটা সম্পূর্ণ মিথ্যা, সেটাকে প্রচার হওয়া আমার বদনাম, আমার সন্ন্যাসী জীবনের একটা কলঙ্ক। সুতরাং আমি আইনি পরামর্শ নিয়ে নোটিস করা হয়েছে।' এমনকী, বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদেও গর্জে উঠেছেন কার্তিক মহারাজ। বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সেই কার্তিক মহারাজকেই এবার পদ্মশ্রী পুরস্কার দিতে চলেছে মোদি সরকার।

আর সন্ন্যাসীর পদ্ম-প্রাপ্তির নেপথ্যে পদ্ম-শিবিরের হাতই দেখছে তৃণমূল। কটাক্ষ করতে গিয়ে বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণের প্রসঙ্গও টেনেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, 'কার্তিক মহারাজ ফাটিয়ে দিয়েছেন। কার্তিক মহারাজ একা...একা প্রমাণ করে দিলেন যে, পদ্মশ্রীটা বিজেপির সুপারিশ। তাঁকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে, সব সময় পদ্মে শ্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। কার্তিক  মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন। এই একটি দিয়ে বাকিদের গুণ-বৈশিষ্ট্য সবেতে জল ঢেলে বুঝিয়ে দিয়েছে, এটা বিজেপির নিজস্ব অ্যাজেন্ডা। মমতা কুলকার্নিও সন্ন্যাসী হয়েছে।'

কুণালের কটাক্ষের জবাব দিয়েছেন কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ বলেছিলেন, রাজনৈতিক দলের মুখপাত্র, ওঁর চিন্তা, ওঁর ভাবনা, ওঁর বিদ্যা-বুদ্ধি অনুসারে যেটা বলেছেন, ওঁর মতো করে উনি বলবেন। উনি তো একটা কারাবন্দি ছিলেন, তারপর একটা রাজনৈতিক দলের হয়ে মুখপাত্র করছেন। উনি তো অনেক পেয়েছেন। ওঁর পাওয়া দিয়ে আরেকজনকে চিন্তা করছেন।'প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন,'এই সরকার ক্ষমতায় আসার পর থেকে পদ্ম-পুরস্কারটাকেও। রাজনীতিকরণ করা হচ্ছে। কাছের লোক পাবে। যারা RSS-এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার।'পাল্টা যুক্তি দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন, আজ SSC চাকরি বাতিল মামলার শুনানি, আদালতে কী তথ্য দেবে এসএসসি ? 'যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব না হয়..'

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, কার্তিক মহারাজ শুধু আধ্যাত্মিক নেতা নন। ১৩টা স্কুল তৈরি করেছেন। বেলডাঙায়, মুর্শিদাবাদে সাধারণ মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না, সেই চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছেন। তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি। তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের জন্য়, সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে, নিভৃতে।' এবার পদ্মশ্রী-প্রাপ্তি নিয়েও বঙ্গে জোরকদমে শুরু হয়েছে রাজনীতির চর্চা। 

সেরা শিরোনাম

Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget