এক্সপ্লোর

Pahalgam Attack : কীভাবে কাজ করে ওরা? কাশ্মীরে ঠিক কোন পথ এগোলে ঠান্ডা হবে সন্ত্রাসবাদ, মুখ খুলল প্রাক্তন জঙ্গি

Pahalgam News Update : এমনকী কেন্দ্রের মোদি সরকারকেও পরামর্শ দেয় প্রাক্তন জঙ্গি , কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ কীভাবে নির্মূল করা যায়, সে বিষয়ে। 

১২ দিন পার, কবে পহেলগাঁও হামলার বদলা? ফুঁসছে গোটা দেশ। ‘দেশের মানুষ যা চাইছে সেটাই হবে’, এরই মধ্যে আশ্বাস দিলেন প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে সামনে এল একটি বিস্ফোরক সাক্ষাৎকার। প্রায় ২০ বছর আগে সন্ত্রাসের পথ ছেড়েছিল  মহম্মদ কালু। এক সময় কাশ্মীর উপত্যকা কাঁপত তার ত্রাসে । নিউজ তক-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ কালু বলে, কাশ্মীর উপত্যকায় এত বড় সন্ত্রাসবাদী হামলা কীভাবে হল। এমনকী সে কেন্দ্রের মোদি সরকারকেও পরামর্শ দেয়, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ কীভাবে নির্মূল করা যায়, সে বিষয়ে। 

আগে ছিল সন্ত্রাসবাদী। এখন সে-পথ ছেড়েছ মহম্মদ কালু। সে ওই সাক্ষাৎকারে জানায়,  পহেলগাঁওয়ে  যে এত বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তা পাকিস্তানেরই কাজ। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ বাড়াতে চিনও পাকিস্তানের সঙ্গে তৎপর। কালু বলে, আসল কথা হল,  কাশ্মীরের অর্ধেক পাকিস্তানের ভেতরে।  পরিস্থিতি খুব খারাপ। 

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীরা মানুষ নয়: কালু

এক সময় জঙ্গি কার্যকলাপ ছিল তার ডাল-ভাত। আর এবার পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করল  সন্ত্রাসবাদের পথ ছেড়ে আসা মহম্মদ কালু। 'আমার দুঃখ হচ্ছে যে পহেলগাঁওয়ে যা হয়েছে...বাচ্চা হোক বা মহিলা...তাঁরা বাইরে থেকে আসা অতিথি ছিলেন। তোমরা তাদের সঙ্গে এ কাজ করেছ। তাঁদের কাছে কোন অস্ত্র ছিল? তাঁরা তো ঘুরতে এসেছিলেন। তোমরা মানুষ নাকি পশু? যেই এই কাজ করেছে, সে মানুষই নয়। মানুষ প্রজাতিরই নয়।'

সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম নেই: পূর্বতন সন্ত্রাসবাদী

মহম্মদ কালু বলে, 'যারা বলছে সন্ত্রাসবাদীরা পর্যটকদের কাছে তাঁদের ধর্ম জিজ্ঞাসা করেছে এবং কলমা পড়তে বলেছে, আমি বলি সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম নেই। কোনও বিশ্বাস নেই। যদি তাঁদের জেনেই থাকে...যে এরা বাইরে থেকে এসেছে...তাহলে আমি কেন তাঁদের মারবো? পর্যটকরা আমাদের কাশ্মীর দেখতে এসেছে। তাদের কাছ থেকে আমরা দু'বেলা খাবার পাই।'

আমি কখনও পাকিস্তান যাইনি:  কালু

সন্ত্রাসবাদের পথ ছেড়ে আসা কালু বলে,  এই সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের সেনা কীভাবে সাহায্য করে,  আমি যদি পাকিস্তান গিয়ে থাকতাম, তাহলে বলতে পারতাম, পাকিস্তান সেনা কীভাবে সাহায্য করে। আমি কখনও সীমান্ত পার হইনি'

মোদি সরকারকে কী পরামর্শ ? 

কালু কেন্দ্রের মোদি সরকারকে পরামর্শও দিয়েছে। তার মতে, ভারতীয় সেনার জওয়ানরা যারা জম্মু-কাশ্মীরে মোতায়েন থাকে, তাদের কাছে এই এলাকা সম্পর্কে তথ্য থাকে না। আমি বলি, যদি নরেন্দ্র মোদি সরকার যদি গুজ্জর-বকরওয়ালদের একটি রেজিমেন্ট তৈরি করে, তাহলে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করা যাবে।         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ
আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget