এক্সপ্লোর

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

রাজ্য পুলিশের STF এর হাতে ধরা পড়ল এক পাক নাগরিক। বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে  থেকে জঙ্গি সন্দেহে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF।

আবির দত্ত, কলকাতা : গত মাসের একেবারে শেষে বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছিল এক কুখ্যাত জঙ্গি। তারপর এসটিএফ জঙ্গি - যোগ সন্দেহে আরও ধরপাকড় করে। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর পর ১২ দিন পেরোতে না পেরোতেই রাজ্য পুলিশের STF এর হাতে ধরা পড়ল এক পাক নাগরিক। বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে  থেকে জঙ্গি সন্দেহে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF।

ধৃত রানা রাউফের আরেক নাম ওয়াহাব আলম। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড- সহ কয়েকটি নথি। ওই জাল নথি সে তৈরি করিয়েছিল এখানেই। নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে এরাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয়ে বসবাস করছিল।  STF সূত্রে দাবি, ISI-এর হ্যান্ডলার রানা রউফ এরাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। 

এই সব জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে কলকাতার তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে আরেক সন্দেহভাজনকে। মহম্মদ ইজাজ নামে তপসিয়ার ওই বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী হলেও,  আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করছিল সে। STF সূত্রে দাবি, নেপালে আত্মগোপন করার সময়েই তপসিয়ার বাসিন্দা মহম্মদ ইজাজের সঙ্গে যোগাযোগ হয়েছিল রানার। 

রাজ্য পুলিশের STF সূত্রে দাবি করা হয়েছে, ২০১২ তে নেপাল হয়ে এদেশে ঢোকে ওই পাকিস্তানি। ISI-এর চর হিসাবে এই রাজ্যে ঢুকে ভারতীয় রেল ও সেনাবাহিনীর ওপর নজর রাখছিল সে। তাহলে কি বড় কোনও নাশকতার ছক ছিল আইএসআই এর ? কী উদ্দেশে ভারতীয় রেল ও সেনাবাহিনীর ওপর নজর রাখা? ধৃতকে জেরা করে জানার চেষ্টা হবে। 

কয়েকদিন আগেই  বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়ে জঙ্গি হামিদ মণ্ডল।  গোয়েন্দা সূত্রে দাবি, ধৃতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর। STF সূত্রে দাবি, ধৃত জঙ্গির থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য। হামিদের বান্ধবী অর্পিতাকেও এসটিএফ গ্রেফতার করে। সোশাল মিডিয়ার মাধ্য়মে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত অর্পিতা সরকার।তার কাছ থেকেও চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে বলে খবর। জঙ্গি কার্যকলাপে  গ্রেফতার হয় ধৃত হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং। হাওড়ার  এই কলেজ প়ড়ুয়া প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর পরিবারের সদস্যদের ছবি হামিদ, অর্পিতাদের পাঠিয়েছিল বলে STF সূত্রে দাবি।              

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget