এক্সপ্লোর

Pakistan Cyber Attack : এক ক্লিকেই আপনার সর্বস্ব চলে যেতে পারে, ঠিক এই ভাবে সাধারণ মানুষকে টার্গেট করছে পাক-হ্যাকার

বারবার 'সাইবার অ্যাটাক'-এর চেষ্টা করছে পাক হ্যাকাররা ! "ডান্স অফ দ্য হিলারি" নামে এক ভয়ঙ্কর ম্যালওয়ারকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। 

পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য ও আবির ইসলাম, কলকাতা : সামরিক শক্তিতে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে এবার হ্যাকারদের ময়দানে নামাল পাকিস্তান। এই কাজে তারা ব্যবহার করছে 'ডান্স অফ দ্য হিলারি' নামের এক ভয়ঙ্কর ম্যালওয়্যারকে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং মেলের মাধ্যমে যে কোনও পেশার মানুষের ব্যক্তিগত ও ব্যাঙ্কিং ডেটা চুরি করে নিতে পারে। আপনার অ্যাকাউন্টেও কিন্তু নজর পড়তে পারে পাক-শত্রুর। তাই সাবধানে মার নেই। 

সংঘর্ষ বিরতির আগে অবধি পাকিস্তানকে যোগ্য় জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর ভারতের থেকে ধারেভারে পিছিয়ে থাকায় বারবার কুকর্মের মধ্য়ে দিয়ে আঘাত হানার চেষ্টা করছে পাকিস্তান। বারবার 'সাইবার অ্যাটাক'-এর চেষ্টা করছে পাক হ্যাকাররা ! "ডান্স অফ দ্য হিলারি" নামে এক ভয়ঙ্কর ম্যালওয়ারকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। 

এক্স হ্যান্ডলে পাঞ্জাব পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে,  পাকিস্তানের হ্যাকাররা "ডান্স অফ দ্য হিলারি" নামে একটি ভয়ঙ্কর ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেলের মাধ্যমে  ছড়িয়ে দিয়ে ভারতীয়দের নিশানা করার চেষ্টা করছে। এই ম্যালওয়্যার আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য় হাতিয়ে নেওয়ার পাশাপাশি, স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিতে পারে। কোনও অজানা লিঙ্ক বা সন্দেহজনক মেসেজে ক্লিক করবেন না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।

কীভাবে "ডান্স অফ দ্য হিলারি" ম্যালওয়্যার ভারতীয়দের মোবাইলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে?  

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছেন, যে কোনও যুদ্ধের সময় আগে ডিজিটাল অ্যাটাক করার একটা চেষ্টা থাকে। এই সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকে। নানা তথ্য জানতে হুটপাট নানারকম  ভিডিও লিঙ্কে ক্লিকও করে ফেলে।  যেখান থেকেই যুদ্ধ নিয়ে খবর আসে, মানুষ উৎসাহবশত ক্লিক করে। যেই ক্লিক করে মোবাইল ফোন হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েই যায়। পুরো মোবাইলের কন্ট্রোল তখন হ্যাকারের কাছে চলে যেতে পারে। এই সময় পাক-হ্যাকারদের মূল টার্গেট হবে তথ্য চুরি করা। যদি প্রতিরক্ষা সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়, কোনও গোপন নথি পাওয়া যায়। 

অনেকটা ভিডিও গেমের ধাঁচে এই ধরনের ম্যালওয়্যার ফাইল তৈরি করা হয়। ছবির সঙ্গে অ্যাটাচ করা হয় টেক্সট। সেই ফাইলে কেউ একবার ক্লিক করলে নিঃশব্দে ওই ম্যালওয়্যার সংশ্লিষ্ট ডিভাইসে ভাইরাস ইনস্টল করে দেয়। এর ফলে হ্যাকাররা ওই ফোনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেন। সাইবার বিশেষজ্ঞ  মণিদীপ ভট্টাচার্য জানাচ্ছেন, কোনও অজানা সাইট যেখানে কোনও অতিরিক্ত প্রলোভন দেওয়া হলে, কোনও লোনের লোভনীয় প্রস্তাব থাকলে বা কোনও সস্তায় কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার অফার থাকলে, সেই লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।  বিশেষ আগামী ৭-১০দিন খুব সতর্ক থাকা উচিত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget