এক্সপ্লোর

Panagarh News: পানাগড়কাণ্ডে অধরা অভিযুক্তরা, কোথায় গেলেন সাদা গাড়ির চালক? উঠছে প্রশ্ন

Panagarh Incident Update: পানাগড়ে গাড়ি উল্টে ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর দুটো দিন পেরিয়ে গেলেও, অভিযুক্তরা এখনও অধরা।

কলকাতা: পানাগড়ে গাড়ি উল্টে ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখনও অধরা রবিবার রাতে সাদা গাড়ির চালকের আসনে বসে থাকা বাবলু যাদবও। ঘটনার পর বাবলু যাদব কেন পালিয়ে গেলেন, উঠছে সেই প্রশ্নও। 

রাতের হাইওয়েতে প্রায় ২০ কিলোমিটার পিছু ধাওয়া করে, বার বার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। গাড়ি উল্টে তরুণীর মৃত্যু। ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর দুটো দিন পেরিয়ে গেলেও, অভিযুক্তরা এখনও অধরা। এর মধ্য়ে দুর্ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামনে এনেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে সাদা গাড়িটি যাচ্ছে। কিছুক্ষণ পর পিছনে আসছে নীল রঙের গাড়িটি। যে গাড়িতে সুতন্দ্রা চট্টোপাধ্য়ায় ছিলেন। কিছুটা দূরে গিয়ে, একটা মোড়ের কাছে সাদা গাড়িকে টপকে যায় নীল গাড়ি। এরপরই নীল রঙের গাড়িটি উল্টে যায়। তবে এখনও যে প্রশ্নটা থেকে যাচ্ছে, তা হল, এর আগে কী হয়েছিল?

একদিকে, ২০ কিলোমিটার ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরেক দিকে, পুলিশের দেওয়া দুটি গাড়ির মধ্যে রেষারেষির তত্ত্ব। প্রশ্ন উঠছে, তাহলে মাঝরাস্তায় গাড়ি ফেলে কেন পালাল সন্দেহভাজনরা? সোমবারই জানা গেছিল, অভিযুক্তরা যে সাদা গাড়িতে ছিল, তার মালিকের নাম বাবলু যাদব। সেই বাবলু যাদব কোথায়? পানাগড়ের রাইস মিল রোডে রবিবার মধ্যরাতে গাড়ি উল্টে সুতন্দ্রার মৃত্য়ু হয়। সেখান থেকে কয়েকশো মিটার এগোলেই, বাবলু যাদবের বিশাল বাড়ি। বাড়ির সামনেই রয়েছে বড় গোডাউন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে এক ব্যবসায়ীর অধীনে কাজ করতেন বাবলু যাদব। ৮-১০ বছর আগে নিজের ব্যবসা শুরু করেন। লরি বা বড় গাড়ির চাকার ওপরে যে লোহার পাত থাকে, চলতি ভাষায় তাকে পাত্তি বলে। এই পাত্তিরই ব্যবসা শুরু করেন বাবলু। কয়েক বছরের মধ্যেই তাঁর ব্যবসা ফুলেফেঁপে ওঠে। স্থানীয় বাজার থেকে শুরু করে বাংলাদেশে লোহার পাত্তি রফতানি করতেন বাবলু।

বছর ৩৬-এর বাবলুর বাড়িতে এদিন ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি। এর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি। বাবলু যাদবের গোডাউনের এক কর্মীর দাবি, রবিবার সন্ধেয় বাড়ি থেকে বেরনোর সময় গাড়ি চালাচ্ছিলেন বাবলুই। বাবলুর পাশাপাশি গাড়িতে ছিলেন ছোটু, রাজকুমার, চন্দন ও গোপী নামে চারজন। সঙ্গীরা মোটরবাইক নিতে ফিরলেও, ফেরেননি বাবলু। কিন্তু, কেন? ধোঁয়াশা সেখানেও।

আরও পড়ুন: Tangra News: বিলাসবহুল জীবনযাপনেই এমন বিপর্যয়? ট্যাংরাকাণ্ডে আইনি প্রক্রিয়া শুরুর পথে পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget