এক্সপ্লোর

Panchayat Election 2023: এবার প্রত্যাহার-সন্ত্রাস, মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপের অভিযোগ

ভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্য়াহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তার জেরেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষকৃতী বেধড়ক মারধর করে।

সোমনাথ দাস, প্রদ্যোৎ সরকার ও রঞ্জিৎ হালদার: বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ। রাজি না হওয়ায় প্রার্থীর স্বামীকে বাইক থেকে নামিয়ে, মাঠে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্য়াহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তার জেরেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষকৃতী বেধড়ক মারধর করে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

মনোনয়ন পর্ব মেটার পর এবার প্রত্যাহার-সন্ত্রাস। নদিয়ার চাপড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রার্থীর পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই নিখোঁজ চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সাহাজুদ্দিন শেখ। অভিযোগ, গতকাল এক সিপিএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায়, তৃণমূলের রোষের মুখে পড়ে বাম প্রার্থীর পরিবার। রাতে তৃণমূলের দুষকৃতীরা সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

খুনোখুনি, বোমাবাজি, থেকে লেঠেল বাহিনীর দাপাদাপি। পঞ্চায়েত ভোটের প্রথম ল্যাপে, বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যও চাপ সৃষ্টির অভিযোগ উঠল বিভিন্ন জেলায়! কারও অভিযোগ, বিরোধী প্রার্থীদের ঘরে চডাও হয়ে শাসানো হচ্ছে! মারধর করা হচ্ছে, কোথাও অভিযোগ, বিরোধীদের ভয় দেখাতে গ্রামে বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে! এমনকি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে চাপ সৃষ্টির অভিযোগ পর্যন্ত উঠেছে! প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। 

ASI, চন্দ্রকোণা থানা - কখন যাচ্ছে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর এবং কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম এবং আইএসএফ কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তাঁদের দাবি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে তৃণমূল!

নদিয়ার চাপড়া ২ নম্বর পঞ্চায়েতে ২১২ নম্বর আসনের সিপিএম প্রার্থী সাহাজুদ্দিন শেখের শুক্রবার রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করছে পরিবার। অভিযোগ, সিপিএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায় সাহাজুদ্দিনের বাড়িতে হামলা চালায় তৃণমূল। ৫ জন জখম!

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী কনকি হালদার প্রার্থিপদ প্রত্যাহারে রাজি না হওয়ায়, তাঁর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়নপত্র পেশে 'বাধা'। মনোনয়নপত্র তুলতে 'চাপ'পঞ্চায়েত ভোটে সন্ত্রাস-তরজা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ৬ দিন, ৪ ঘণ্টা করে সময় দিয়েছিল কমিশন। শনিবার ছিল স্ক্রুটিনি। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঠিক তার আগে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের ওপর মনোনয়ন প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগ ঘিরে শুরু হয়েছে শোরগোল।

সেরা শিরোনাম

cyclone Akvan : পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget