এক্সপ্লোর

Panchayat Election:১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা, বলছে সূত্র

State Election Commission:১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র । রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার।

রুমা পাল, কলকাতা: ১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র । রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) সঙ্গে আলোচনায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গতকালই দায়িত্ব নিয়েছেন রাজীব সিন্হা। একাধিক নয়, এক দফাতেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট, আরও খবর সূত্রে।  খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন, শোনা যাচ্ছে আরও। 

আপাতত যা খবর...
সূত্রের খবর, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চায়েত ভোট করা যায় কিনা তা নিয়ে রাজ্য় নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা চলছে। গত কাল অর্থাৎ বুধবার রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যারাথন মিটিং হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে একদফাতেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। কিন্তু আনুষ্ঠানিক ভাবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে কিছুই জানানো হয়নি। বিকেলে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে খবর। এখন বড় প্রশ্ন হল, রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী, কারা এই ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে? তবে অতীতে যত বার এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা হয়েছে, কোনও সময়ই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু বলা হয়নি। আপাতত এটুকু মোটামুটি স্পষ্ট যে দ্রুত এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। ঘটনাচক্রে, এদিনই সিজিও কমপ্লেক্সে ইডির তলবে হাজিরা দিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সাড়ে ৪ ঘণ্টা পর বেরোন তিনি। 

তলব রুজিরার...
বেলা ১২.৩০টা নাগাদ রুজিরা সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। পৌঁছে যান এ ব্লকের ৬ তলায়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়। ইডি সূত্রে খবর, রুজিরাকে ( Rujira Banerjee ) জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিস থেকে এসেছেন আধিকারিকরা। অভিষেক-পত্নীর জন্য ৩ পাতার প্রশ্নমালা তৈরি করা হয় বলে খবর। গত সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি।  এই নিয়ে দু’বার ইডি-র ( ED ) মুখোমুখি হচ্ছেন রুজিরা।অভিষেক-পত্নীকে তলব প্রসঙ্গে ফের একবার ঝাঁঝালো মন্তব্য করেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । বলেন, ' ডাকাডাকির খবর অনেক হল, এবার গ্রেফতারির খবর করতে হবে।' পাল্টা মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ( Dr. Santanu Sen )। তিনি বলেন, ' চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিমানবন্দরে আটকানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়ে বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়ায় হিংস্রভাবে আক্রমণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। ' 

আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার

 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget