এক্সপ্লোর

Panchayat Election : পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ কী ? আজ রায় দেবে আদালত

Calcutta High Court : পঞ্চায়েত ভোট নিয়েই শুনানি রয়েছে অন্তত ৪০টি মামলার।

সৌভিক মজুমদার, কলকাতা : পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে হাইকোর্টে আজ একগুচ্ছ মামলার শুনানি। শুধু পঞ্চায়েত ভোট নিয়েই শুনানি রয়েছে অন্তত ৪০টি মামলার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে ২টি মামলার শুনানি। ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি। পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও রায় দেবে আদালত। 

প্রসঙ্গত, 'খুব দুঃখের বিষয় যে ফল ঘোষণার পরে অশান্তি আটকাতে পারছে না রাজ্য সরকার, রাজ্য সরকার যদি তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের! জয়ী প্রার্থী-সহ সবাইকে মনে রাখতে হবে, তাঁদের ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর', ১২ জুলাই পর্যবেক্ষণে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চ। 

গ্রাম বাংলার নির্বাচন আয়োজন ঘিরে কখনও কলকাতা হাইকোর্টে, তো কখনও সুপ্রিমকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission)। মনোনয়নের শেষদিনে দক্ষিণ ২৪ ভাঙড়েই প্রাণ যায় তিনজনের। সেদিনও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে, আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু, আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মত পরিস্থিতি তৈরি করেন, তাহলে আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না। আমাদের প্রাথমিক মত আপনারা (নির্বাচন কমিশন) আমাদের নির্দেশকে কার্যকর না করার মত পরিস্থিতি তৈরি করেছেন।

গত ২১-শে জুন ISF-এর করা একটি মামলায়, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে একের পর এক প্রশ্নবানে বিদ্ধ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি জানতে চান, নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? রাজ্যপাল তাঁর (রাজীব সিন্হা) জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন শুনলাম? এরপর বিচারপতি অমৃতা সিন্হা আরও বলেন, পঞ্চায়েত ভোটের নামে এসব কী হচ্ছে জানি না!

পঞ্চায়েত ভোটে বেলাগামা হিংসার একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আদালতের নজরদারিতে এই মামলা চলছে। নির্বাচনী প্রক্রিয়ার ওপর নজর রাখছে আদালত। তাই এটা বলাই বাহুল্য যে এখনও পর্যন্ত যা যা হয়েছে, সেগুলি এই মামলার ওপর নির্ভরশীল। জয়ী প্রার্থী-সহ সবাইকে এটা মনে রাখতে হবে যে, এই মামলার ভবিষ্যতের ওপরে তাদের ভাগ্য নির্ভর করবে। সেই মামলা সহ একাধিক মামলার রায় আজ। তাই পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভাগ্য কোনদিকে গড়াবে, তাও আজ স্থির হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- বিতর্কে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget