এক্সপ্লোর

RG Kar Medical College Hospital : বিতর্কে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Hospital Controversy : ভুরি ভুরি অভিযোগ তুললেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি। 

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Medical College Hospital) বিরুদ্ধে ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুললেন স্বাস্থ্য দফতরের (Health Department) এক আধিকারিক। এমনকী এর জন্য বদলি হতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

বড়সড় বিতর্কে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য (Bio Medical Waste) বেআইনিভাবে বিক্রি। কোটি কোটি টাকার বিনিময়ে ভেন্ডারদের বরাতে স্বজনপোষণ। অ্য়াকাডেমিক ফান্ডের টাকা নয়ছয়। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বেনিয়ম। এমনই ভুরি ভুরি অভিযোগ তুললেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি। 

দুর্নীতির পর্দাফাঁস করায় বদলি করা হয়েছে। এমনকী খুনের হুমকি পাচ্ছেন বলেও সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওই আধিকারিক। তাঁর দাবি, আরজি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন বেশ কিছু আর্থিক বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব হন। 

হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনের নির্দেশে কমিটি গড়ে তার তদন্ত হয়। সেই কমিটিতে ছিলেন আখতার আলিও। তাঁর দাবি, তদন্ত রিপোর্টে ছিল কয়েকজন প্রভাবশালীর নাম। অভিযোগ, ২০ মার্চ সেই রিপোর্ট জমা দিতেই রাতারাতি বদলি করে দেওয়া হয় তাঁকে। তারপর একাধিকবার হুমকি ফোনও পেয়েছেন তিনি। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের অ্যান্টি করাপশন ব্র্যাঞ্চ, স্টেট ভিজিল্যান্স কমিশন ও মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছেন। 

রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডেপুটি সুপার আখতার আলির বলেছেন, 'আমি চাই হাই লেভেল এনকোয়ারি হোক। চাই জাস্টিস হোক। সরকারের ওপর আস্থা আছে। দুর্নীতি যাতে প্রোমোট না হয়। প্রয়োজনে কোর্টে যাব। তবে এই সরকারের প্রতি আস্থা আছে। আমাকে কোর্টে যেতে হবে না হয়তো'।

এবিষয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ও আরজি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। কোনও মন্তব্য করতে চাননি আরজি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনও।                          

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে প্রায় ৫ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget