এক্সপ্লোর

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

Social Scheme : রাজ্যের প্রথম বিজেপি সরকারের আমলে এই প্রকল্পে এখন প্রতি মাসে যোগ্য মহিলারা ৩ হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন।

কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের আমলে এই প্রকল্পে এখন প্রতি মাসে যোগ্য মহিলারা ৩ হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন। কিন্তু, অগাস্টে এই টাকা অনেকেই পাননি বলে দাবি করছেন। যদি প্রশাসনের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হয়েছে, যারা যোগ্য তাঁরা প্রতি মাসের কিস্তির টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেয়ে যাবেন। এনিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। এই পরিস্থিতিতে এদিন এবিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

সাংবাদিকের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করা হচ্ছে, কেউ বলছেন 'RIP', কেউ বলছেন, এই প্রকল্পটি ঘোষণার আগে একটু সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এটা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম সেটব্যাক। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, "অন্নপূর্ণা ভাণ্ডার প্রথমেই ২৮ লক্ষ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনও পুরো সার্ভে হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সবাই ভেবেছিলেন পাবেন...তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে, সেই উদ্দেশ্য পূর্তি হবে এবং এখনও সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছিলেন, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যারা যোগ্য তাঁরা পাবেন।"

এর আগে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?

জুন মাসে প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। এরপর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। তবে যাঁরা এখনও টাকা পাননি, অথচ যোগ্য, তাঁরাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, সব যোগ্য আবেদনকারীরাই এই ভাতা পাবেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, 'সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য় কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, CAA-তে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না CAA নিষ্পত্তি হচ্ছে, তাঁদের এই সামাজিক ভাতা চালু থাকবে। আটকানো হবে না। যারা ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাঁদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইবুনালে তাঁদের বাতিল বলে ঘোষণা করছে, তাঁদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। '

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget