এক্সপ্লোর

West Bengal Top News : মনোনয়ন-অশান্তিতে রণক্ষেত্র জেলা থেকে জেলা, অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন, গুরুত্বপূর্ণ খবরের ঝলক

অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়া ঘিরে দিকে দিকে অশান্তিআরও খবর ...

  • সব অশান্তির রিপোর্ট চাইল
    রাজ্য নির্বাচন কমিশন

    পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি। রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। আসানসোলের বারাবনিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি নেতা, কর্মীরা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর। সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না? প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কমিশন কড়া নির্দেশ দিয়েছে জেলাগুলিকে। 



  • দিকে দিকে অশান্তি

    বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে পাত্রসায়রে পথ অবরোধ বিজেপির। অন্যদিকে, মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা, তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। 

  • শাসক নেতার পকেটে পিস্তল!

    মনোনয়ন-অশান্তিতে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র!পিস্তল নিয়ে বিডিও অফিস পাহারা তৃণমূল নেতার! সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ডোমকল বিডিও অফিস ঘিরে তৃণমূলের সশস্ত্র বাহিনী! সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া। দফায় দফায় উত্তেজনা, প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। নামানো হয়েছে র‍্যাফ, কমব্যাট ফোর্স। 

  • আইনরক্ষায় সিভিক, উঠছে প্রশ্ন

    আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার। স্পষ্ট নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ডোমকলে তাও রাস্তায় সিভিক ভলান্টিয়ার। কী করে? উঠছে প্রশ্ন। মনোনয়ন-অশান্তিতে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা পিস্তল। উদ্ধার করল পুলিশ। আইনের শাসনের জায়গায় শাসকের আইন? উঠছে প্রশ্ন।

  • অমর্ত্য-হেনস্থায় রাষ্ট্রপতিকে চিঠি

    জমি-বিতর্কে বিশ্বভারতীর ভূমিকার সমালোচনা করে, অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ। রাষ্ট্রপতিকে চিঠি দিলেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার আর্কলফ সহ দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক সহ ৩০২ জন। আবেদন, বিশ্বভারতীর উপাচার্যর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। 

  • কংগ্রেস কর্মী খুনে ধৃত ২

    মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি করেছে কংগ্রেস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় হামলা, অভিযোগ মৃতের বাবার। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তৃণমূলকে নিশানা অধীরের। গ্রাম্য বিবাদে খুন হলেও, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, দাবি তৃণমূলের। 

 

সেরা শিরোনাম

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget