এক্সপ্লোর

Left-Congress Alliance : ২০১৬-য় শুরু জোটবদ্ধ লড়াই, এবার পঞ্চায়েত ভোটেও কি এক ছাতার তলায় বাম-কংগ্রেস ?

Panchayat Vote : সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে, ফের সমঝোতায় শান দিল সিপিএম ও কংগ্রেস।

কৃষ্ণেন্দু অধিকারী, মনোজ বন্দ্যোপাধ্যায়. সৌমিত্র রায়, কলকাতা : ২০১৬-র বিধানসভা নির্বাচনে হাত ধরাধরি করে তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়ে সেই প্রচেষ্টা । সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে, ফের সমঝোতায় শান দিল সিপিএম ও কংগ্রেস।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কেউ জনংযোগ সারছেন, কেউ রাজ্য়র নানা প্রান্তে সভা মিছিল করছেন, আর সিবিআই-ইডি-আইটির হাত থেকে কোনও অভিযুক্ত রেহাই পাবে না বলে হুমকি দিচ্ছেন। আর সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারানোয় উজ্জীবিত হয়ে রাস্তায় নেমেছে কংগ্রেস-সিপিএম। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে জোটের জল্পনা আরও বেশি করে উস্কে দিয়ে বীরভূমে যৌথ সভা করলেন মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী। তাও আবার সেই মাঠে কংগ্রেস-সিপিএম সভা করল, যেখানে সম্প্রতি অমিত শাহ সভা করে গেছেন ! সভামঞ্চ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, বাম-কংগ্রেস বিক্রি হবে না। বাংলার আদিবাসী রাজবংশী সব এককাট্টা হবে।

একটা দল ২ দশক রাজ্যের ক্ষমতায় ছিল। আরেকটা দল রাজ্য চালিয়েছে ৩ দশক ধরে। অথচ আজ সেই দুই দলেরই ভগ্নপ্রায় দশা। এই পরিস্থিতিতে গ্রামবাংলার ভোটের আগে, একযোগে এগিয়ে চলার অঙ্গীকার করছে সিপিএম ও কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'বামেদের সঙ্গে বিরোধিতা ছিল। তখন তৃণমূলকে সমর্থন করেছিলাম। এখন বামেদের করছি। কোনও চালাকি নেই এর মধ্যে। কোনও চালাকি নেই।'

মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের সাফল্যকেই মডেল করে এগোচ্ছেন দুই দলের নেতারা। তৃণমূল আর বিজেপি - দুই শিবিরকেই প্রতিপক্ষ হিসাবে লাগাতার আক্রমণ করে চলেছেন তাঁরা। ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজ্যে প্রতিপক্ষ হলেও, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, প্রথমবার বাম ও কংগ্রেস জোট করে ভোটে লড়ে ৭৭টি আসনে জয়লাভ করে। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে শেষ মুহূর্তে আসন সমঝোতা ভেস্তে গেলেও, কংগ্রেসের বিরুদ্ধে বহরমপুর ও মালদা দক্ষিণে প্রার্থী দেয়নি বামেরা। ২০২১-এ ফের বাম, কংগ্রেসের মধ্যে জোট হয়। তাতে সামিল করা হয় আইএসএফ-কে। কিন্তু, ঐতিহাসিকভাবে রাজ্য বিধানসভায় একটিও আসনে জিততে পারেনি বাম ও কংগ্রেস। মালদা, মুর্শিদাবাদ যে কংগ্রেসের গড়, সেই মিথও কার্যত ধুয়েমুছে সাফ হয়ে যায় ! শেষ পর্যন্ত ২০২৩-এ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয় পায় কংগ্রেস। সিপিএমের সমর্থনে সাগরদিঘি থেকে জয়ী হন কংগ্রেসের বায়রন বিশ্বাস।

স্থানীয় নির্বাচনগুলির মধ্যে, ২০২১ সালের কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসে বামেরা। আর প্রাপ্ত আসনের নিরিখে তৃতীয় স্থানে ছিল কংগ্রেস। ২০২২ সালে ১০৮টা পুরসভার ভোটেও প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল বামেরা। পাশাপাশি বামেরা জয়ী হয় তাহেরপুর পুরসভায়। বিস্তর আইনি লড়াইয়ের পরে ঝালদায় শেষ পর্যন্ত বোর্ড গড়েছে কংগ্রেস।

এবার কি তাহলে পঞ্চায়েত ভোটেও জোট করে লড়বে সিপিএম-কংগ্রেস ? আর এই দুই দল যদি তাদের পুরনো সংখ্য়ালঘু ভোট ব্য়াঙ্ক ফেরাতে পারে, তাহলে কি তৃণমূলর কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে ? অধীর চৌধুরী বলছেন, দিদিও যাবেন, মোদিও যাবেন। ভাইপো রাস্তায় নেমে সকলকে বোকা বানাচ্ছে।

কিন্তু, এই প্রেক্ষাপটেই অনেকেই মনে করাচ্ছেন, ২০১১ সালে তো বামেদের বিরুদ্ধে জোট করে ভোটে লড়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল ও কংগ্রেস! এখন কংগ্রেস তৃণমূলকে প্রতিপক্ষ করে, বামেদের সঙ্গে হাত মেলাচ্ছে ! পঞ্চায়েত নির্বাচনে নিচুতলার কর্মীদের মনোভাবকে গুরুত্ব দেন রাজ্যস্তরের নেতারা। ফলে, আসন্ন পঞ্চায়েত ভোটে জোটের অঙ্ক কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget