এক্সপ্লোর

BJP News: বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের

Jitendra Tiwari: জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, "ঠিকাদারদের বিরক্ত করছে এরা। ওদের বলছে এর জন্য পয়সা দিতে হবে, ওর জন্য পয়সা দিতে হবে। সব জানতে পারছি। কেউ নেতা নয়, সব কালেকশন মাস্টার হয়ে গিয়েছে।"

পাণ্ডবেশ্বর: বিজেপির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগের তির কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকেই। বিজেপি নেতাদের বিরুদ্ধে চাঁদা, তোলাবাজি নিয়ে মারাত্মক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। তিনি বলেন, "১৫ বছরে তৃণমূলের লোক যত বড় গুণ্ডা হয়েছিল, ২ মাসে আমাদের লোক ওদের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে। মানুষের বাঁচা মুশকিল করে দিয়েছে আমাদের দলের লোক। ওরা মাসে ৪ টে কোয়ার্টার দখল করত, এরা এক সপ্তাহে ৪ টে কোয়ার্টার দখল করছে। যেখান থেকে ইচ্ছে, সেখান থেকেই চাঁদা নিচ্ছে এরা।"

আরও পড়ুন: প্রকাশ্যে OC-কে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিসের পর অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের, চলছে জিজ্ঞাসাবাদ

জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, "ঠিকাদারদের বিরক্ত করছে এরা। ওদের বলছে এটা করবেন, এটা করবেন না। এর জন্য পয়সা দিতে হবে, ওর জন্য পয়সা দিতে হবে। সব জানতে পারছি। কেউ নেতা নয়, সব কালেকশন মাস্টার হয়ে গিয়েছে।" এর পাল্টা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে প্রতিক্রিয়া দিতেও শোনা যায়। তিনি বলেন, "একজন বিধায়ক যখন সচেতন ভাবে প্রকাশ্য বক্তৃতায় বিজেপির কর্মীদের সম্পর্কে বলেন, যে এই খারাপ কাজগুলো হচ্ছে, অনেককে ছাড়িয়ে চলে গিয়েছে। দ্রুত বাড়ছে। ২ মাসের মধ্যে বলছে দেখো আমি বাড়ছি মামি। সুতরাং এই যে এত দ্রুত সমাজবিরোধী মূলক কাজ বাড়ছে ও তাতে বিজেপি বিধায়কই আপত্তি তুলছেন। এটা ইঙ্গিতবাহী।"

তৃণমূলে থাকতে বিধায়ক, আসানসোলের মেয়র ও জেলা সভাপতির মতো একাধিক পদে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। দাঁড়ান পাণ্ডবেশ্বর থেকে। যদিও তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে জিততে পারেননি। এবারএর নির্বাচনে অবশ্য সেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকেই হারিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুন: "বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল

এদিন বিজেপি কর্মীদের সাবধান করতে গিয়ে বিধায়ক বললেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামই। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক বললেন, "সব কিছুর একটা সীমা থাকা উচিত। সন্ধে ৬ টা বাজছে, দল বেঁধে মদ খেতে বসছে। আমরা এটা বলে ক্ষমতায় এসেছিলাম যে কারও ঘর খালি করতে দেব না। এখানে আমাদের লোকই ঘর খালি করে দিচ্ছে। কাল থেকে আমি কোনও কিছু যদি পেয়েছি, সব কমিটি ভেঙে দেব। আমি নরেন্দ্রনাথ চক্রবর্তী হব না।"

বিজেপি নেতা সায়ন্তন বসু অবশ্য বলছেন, "তৃণমূলের থেকে বড় গুণ্ডা হয়েছে কি না জানি না। কিন্তু কিছু জায়গার অভিযোগ এসেছে। এটা অস্বীকার করার জায়গা নেই। পার্টি দেখছে। কিন্তু আমরা স্পষ্ট বলতরে চাই, যাঁরা অপরাধ করবেন, সেই ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট, পুলিশ - প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনও বিজেপি নেতা ফোন করে অপরাধীকে ছাড়ানোর চেষ্টা করবে না।" সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল। বারবার নেতা ও কর্মীদের সাবধান করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই একই বার্তা শোনা গেল পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির মুখেই।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget