এক্সপ্লোর

Babul Supriyo: "বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল

Mamata Banerjee: বাবুল সুপ্রিয় বলেন, "দিদির জন্য মন খারাপ লাগছে। যাঁদের উনি অগাধ বিশ্বাস করেছিলেন, তারা যদি এখন প্রশ্ন করে কে তৃণমূল তাহলে তো অবশ্যই খারাপ লাগে।"

কলকাতা: ক্রমশ ফাঁকা হচ্ছে 'কালীঘাট তৃণমূল'। আর এই অবস্থাতেও কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি বলছেন, যে সব বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাঁরা পদ ছেড়ে দিন। একই সঙ্গে তিনি বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন ও ২১ জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা যাবে।

আরও পড়ুন: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!

বাবুল বলেন, দিদির জন্য তাঁর খারাপ লাগছে। তিনি বলেন,"দিদির জন্য মন খারাপ লাগছে। তার কারণ, যাঁদের উনি আঙুল ধরে তুলে এনেছিলেন, অগাধ বিশ্বাস করেছিলেন, তারা যদি এখন প্রশ্ন করে কে তৃণমূল, তৃণমূলের বিধায়ক থাকাকালীন যদি কে তৃণমূল জিজ্ঞাস করে, তাহলে তো অবশ্যই খারাপ লাগে। আমার তো মনে হয়, তাঁরা যদি এতটাই বলছেন, তাঁরা পদটা ছেড়ে দিন। তাঁদের যদি মনে হয় তাঁরা খুব পপুলার, তাহলে পদটা ছেড়ে দিয়ে তাঁরা যে দলের দিকে গিয়েছেন, সেই দলের টিকিটে তার দাঁড়ান। জিতে আবার স্বমহিমায় ফিরুন।"

একই সঙ্গে তিনি নিজে বিধায়ক থাকাকালীন কীভাবে কাজ করেছেন, সেটাও বললেন। কিছু না করতে পারা আর করার চেষ্টা না করা, পার্থক্য আছে, সেটাও বললেন তিনি। বাবুল বললেন, "সব কাজ যে করে দেওয়া যায়, তা তো নয়। কোনও বিধায়ক যদি কাজ করার চেষ্টা করে, তাহলেও মানুষ লক্ষ্য করে। আমি কি আসানসোলে সব কাজ করতে পেরেছিলাম? পারিনি। আমি কি হিন্দুস্থান কেবল খুলতে পেরেছিলাম? পারিনি। কিন্তু সেখানের মানুষ আমাকে ক্ষমা করে দিয়েছিল। কারণ, আমি ভীষণ ভাবে চেষ্টা করেছিলাম।"

আরও পড়ুন: একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ

বিজেপিতে কি যাবেন? সপাটে উত্তর বাবুল সুপ্রিয়র। তিনি বলেন, "আমি আবারও বলছি, বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? ওরা কি আমার জন্য মালা নিয়ে অপেক্ষা করছে নাকি আমি মালা কিনেছি? কাজেই আমি কোনও কিছু বলতেই চাই না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানেই দাঁড়িয়ে থাকব। রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার। যেগুলো আমার মনে হবে, নেত্রী বলবেন, সেগুলো আমি করব।"

একই সঙ্গে বাবুল বলেন, অন্য শিবিরের অনেকেই নাকি চোখ মেলাতে পারছেন না। তাঁর কথায়, "ঋতব্রত শিবিরের কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু তারা কেমন চোখে চোখ মেলাতেই পারছে না। ২১ জুলাই দিদির সঙ্গেই থাকব। আরও একটা ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই বলছেন যারা ভ্রষ্টাচার করেছেন, কেউ ছাড় পাবেন না। তো যারা এই বদল করছেন, তাঁদের মধ্যে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সঙ্গে কী হয়, সেটা দেখার জন্য অপেক্ষায় রাজ্যের মানুষ।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget