এক্সপ্লোর

Paray Samadhan: পুরভোটের আগে পাড়ায় সমাধান কর্মসূচি, কটাক্ষ বিরোধীদের

Municipal Election 2022: পুরভোটের আগে বোলপুর পুরসভার পাড়ায় সমাধান কর্মসূচি। দুর্গাপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। ১২ নম্বর ওয়ার্ডের নীলডাঙা প্রাথমিক স্কুলে খোলা হয়েছে ক্যাম্প।

আবীর ইসলাম, মনোজ বন্দ্যোপাধ্যায়, বোলপুর ও দুর্গাপুর: পুরভোটের আগে বীরভূমের বোলপুর পুরসভার পাড়ায় সমাধান কর্মসূচি। বিভিন্ন ওয়ার্ডে অভাব-অভিযোগের কথা শুনছেন পুর প্রশাসক। রাস্তা থেকে নর্দমা, বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভের কথা জানাচ্ছেন পুর নাগরিকরা।

যদিও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই কর্মসূচিকে পুরভোটের আগে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি।

‘নিন্দা করাই বিজেপির কাজ, আমরা উন্নয়নের পক্ষে,’ পাল্টা জবাব তৃণমূলের।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। ১২ নম্বর ওয়ার্ডের নীলডাঙা প্রাথমিক স্কুলে খোলা হয়েছে ক্যাম্প। রাস্তা, আলো, পানীয় জল, সমস্ত পুর পরিষেবার চটজলদি সমাধান মিলবে আশ্বাস পুর প্রশাসনের।

‘এতদিন কাজ করেনি। পুরভোটে মানুষ যাতে বিজেপির দিকে চলে না যায়, তাই আই ওয়াশের চেষ্টা,’ দাবি গেরুয়া শিবিরের।

‘মূল সমস্যা বেকারত্ব, তা থেকে মুখ ফেরাতে পাড়ায় সমাধান কর্মসূচি,’ কটাক্ষ সিপিএমের। 

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি স্থগিত রেখেছিল রাজ্য সরকার। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে সেই কর্মসূচি ফের চালু করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে। পুরসভা সংক্রান্ত সমস্যার সমাধানে কলকাতাতেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। পুরসভার কর্মীরা ক্যাম্প সাজিয়ে বসছেন পাড়ায় পাড়ায়। কর্মসূচির সাফল্যের ছবিও তুলে ধরা হয়েছে ক্যাম্পে। তবে রাজ্যের অন্যান্য ক্যাম্পগুলিতে যখন ভিড়, তখন কলকাতার ছবিটা অনেকটাই আলাদা। ভিড় এখানে নেই বললেই চলে। 

কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মালা রায়ের দাবি, যে কোনও প্রয়োজনে এখানে কাউন্সিলরের কাছেই ছুটে যান বাসিন্দারা। ফলে পাড়ায় সমাধান কর্মসূচিতে অংশ নেওয়ার চাহিদা কম। 

সেভাবে ভিড় না হলেও কলকাতা পুরসভা সূত্রে খবর, মানুষের স্বার্থে ক্যাম্প চালিয়ে যাওয়া হবে। কবে কোথায় ক্যাম্প হবে ইতিমধ্যেই তার তালিকা তৈরি করা হয়েছে। ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন পত্র জমা নেওয়ার কাজ।

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget