এক্সপ্লোর

Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী

Adhir Chowdhury Tapas Roy On Pareshram Das Arrested ; বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক প্রতিহিংসার কথা শোনা গেল অধীর চৌধুরীর মুখে।

পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, রাজীব চৌধুরী, কলকাতা: বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক প্রতিহিংসার কথা শোনা গেল অধীর চৌধুরীর মুখে। ধর্ষণের মতো কার্যকলাপে জনপ্রতিনিধিরা কীভাবে লিপ্ত থাকেন, এটা দুর্ভাগ্য়জনক। পাল্টা বললেন শিল্পমন্ত্রী তাপস রায়।

আরও পড়ুন, চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক  তাপস রায় বলেন, তিনি পালাচ্ছিলেন কেন? এটা খুব দুর্ভাগ্য়জনক যে, এই ধরনের কার্যকলাপে জনপ্রতিনিধিরা কীভাবে লিপ্ত থাকে। এটা খুবই দুঃখজনক। দুর্ভাগ্য়জনক। আমাদের মতো যারা জনপ্রতিনিধি বা যারা কর্মীও  তাদের তো উদ্য়োগ নেওয়া উচিত এ  সমস্ত জিনিস বন্ধ করার। তারাই যদি সামিল হয়ে যায়, রক্ষকই যেথা ভক্ষক, বাঁচা সেতো মরিয়াই।' প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। নাও হতে পারে। তদন্ত হবে। পুলিশ তো কিছু বলছে না।  অভিযোগগুলো সত্য কিনা মানুষ জানে না। অভিযোগের জন্য শুধুমাত্র অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসার জন্য অভিযোগ, এগুলো নিয়ে মানুষ ধন্দে আছে। মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না।' এদিন আলিপুর আদালতে পরেশরাম দাসের আইনজীবীও দাবি করেন, তাঁর মক্কেল বর্তমান শাসকদলের অনুগত বিরোধী দলে যেতে রাজি হননি। পুলিশ ১১ দিন হেফাজতের আর্জি জানিয়েছে। এই ১১ দিন পুলিশ হেফাজতে রেখে বোঝানো হবে যে, খারাপ তৃণমূল থেকে ভাল তৃণমূল হয় যান। তাহলে ছাড়া পেয়ে যাবেন।  

মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক  কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী যে বলেছিলেন না, আমার হয়ে হাত তোলার জন্য যারা বসে আছে, একটা হাত তো পরেশরাম দাসেরও ছিল। পরেশরাম দাস হাত নামিয়ে নিয়েছে বলে পুলিশ গেছে। একটা কেস করা হচ্ছে, ৩ বছর আগের ঘটনার রেফারেন্সে। যখন বিজেপির বি টিম, বিজেপির বকলেস পরা বিরোধী, চাটনদের শিবিরে থাকছে, তখন সেই কেসে পুলিশ ধরতে যাচ্ছে না। এত পরিশ্রম পুলিশকে করতে হল কেন? লোকটা তো এখানেই ছিল, চাটন শিবিরে ছিল। 
 
 বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের পর, এবার ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস। রাজ্যে ফের গ্রেফতার হলেন আরেকজন বিধায়ক। সোমবার রাতে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় পরেশরাম দাসকে। পুলিশের তরফে জানানো হয়েছে,৩ বছর আগের ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে, সাড়ে ৪০ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারান পরেশরাম দাস। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত থাকলেও, ভোটের ফলাফলের পর ঋতব্রত-শিবিরে যান পরেশরাম দাস। যদিও পরবর্তীকালে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিই আস্থা প্রকাশ করেন বলে, দাবি করা হচ্ছে মমতা তৃণমূল কংগ্রেসের তরফে। সব মিলিয়ে এই গ্রেফতারি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।

 

Advertisement

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
NRS Doctor Death: পরতে পরতে রহস্য ! মৃত্যুর আগে NRS-এর চিকিৎসক কী পোস্ট করেছিলেন ? 'বিশাল গ্য়াং আছে', ভয়ঙ্কর দাবি পরিবারের
পরতে পরতে রহস্য ! মৃত্যুর আগে NRS-এর চিকিৎসক কী পোস্ট করেছিলেন ? 'বিশাল গ্য়াং আছে', ভয়ঙ্কর দাবি পরিবারের
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget