এক্সপ্লোর

Partha Chatterjee: ‘মন্ত্রী নিয়োগকর্তা নন’, ফের জামিনের আর্জি পার্থর, বিরোধিতায় CBI

SSC Case: 'দুর্নীতি অবশ্যই হয়েছে, কার মাধ্যমে হয়েছে', সেটাই খোঁজা হচ্ছে, সওয়াল সিবিআইয়ের। 

কলকাতা: ফের জামিনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। আর তার বিরোধিতায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই নিয়ে ফের বাদানুবাদ বাধল আদালতে। সিবিআই-এর দাবি, নিয়োগ দুর্নীতিতে আরও নতুন তথ্য় হাতে এসেছে তাদের। দুর্নীতি অবশ্যই হয়েছে (SSC Case)। কার মাধ্যমে হয়েছে, তা খতিয়ে দেখছেন তাঁরা। তাই পার্থকে জামিন দেওয়ায় আপত্তি জানান কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। 

সিবিআই-এর দাবি, নিয়োগ দুর্নীতিতে আরও নতুন তথ্য় হাতে এসেছে তাদের

বৃহস্পতিবার পার্থ, শান্তিপ্রসাদ সিনহা, চন্দন মণ্ডল-সহ ১৩ জনকে  ফের পেশ করা হয় আলিপুর আদালতে। আদালতে এ দিন ফের জামিনের আর্জি জানান পার্থ। কিন্তু তার তীব্র বিরোধিতা করে সিবিআই। তাদের আইনজীবী বলেন, "নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য পাচ্ছি আমরা। দুর্নীতি অবশ্যই হয়েছে। কার মাধ্যমে হয়েছে, সেটা খোঁজা হচ্ছে।"

নিয়োগ দুর্নীতিতে তাঁর কোনও ভূমিকা নেই, আধিকারিকরাই সব দেখতেন, যেখানে সই করতে বলা হতো, করে দিতেন বলে এর আগে একাধিক বার দাবি করেছেন পার্থ। এমনকি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও  দাবি করেন পার্থর আইনজীবী। সেই প্রসঙ্গে এ দিন আদালতে সিবিআই বলে, "এজেন্সির কাজে কোনও রাজনৈতিক প্রভাব নেই। নথিতে কোনও ভুল-ত্রুটি থাকলে প্রশ্ন তুলুন।"

আরও পড়ুন: Partha Chatterjee: 'কুন্তলকে চিনি না', পরিচিতদের জানালেন পার্থ

তবে এ দিনও নিজেকে নির্দোষ বলেই আদালত চত্বরে দাবি করেন পার্থ। পরিচিত মহলে তাঁকে বলতে শোনা যায়, "নিয়োগ সংস্থা এসএসসি, প্রাইমারি বোর্ড, সবটাই স্বাধীন। মন্ত্রী এখানে নিয়োগ কর্তা নন।" নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষকেও তিনি চেনেন না বলে পরিচিতদের কাছে দাবি করেন পার্থ।

যদিও, সপ্তাহখানেক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে পার্থকে নিয়ে অনুযোগ করেন কুন্তল। ইডি-র একটি সূত্র জানায়, কলকাতার প্রেসিডেন্সি জেলে যে দিন ইডি আধিকারিকরা কুন্তলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান, সে দিনই অভিযোগ করেন কুন্তল। জানান, তিনি জেলে পৌঁছলে তাঁর কাছে আসেন পার্থ। জানতে চান, কেন তাঁর নাম নেওয়া হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন?

নিজেকে নির্দোষ বলেই আদালত চত্বরে দাবি করেন পার্থ

এ দিকে, নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদের বাড়ি থেকেও নগদ ৫০ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা উদ্ধার হয়েছে। জেলবন্দি শান্তিপ্রসাদের ফ্ল্যাটে কেন এই বিপুল পরিমাণ নগদ ও তাল তাল সোনা রাখা হয়েছিল, তা জানতে শান্তিপ্রসাদকে ফের জেরা করতে আদালতে অনুমতি চাইতে পারে সিবিআই। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget