এক্সপ্লোর

Partha Chatterjee: 'কুন্তলকে চিনি না', পরিচিতদের জানালেন পার্থ

SSC Case: বৃহস্পতিবার আদালত চত্বরে পরিচিত মহলে পার্থ বলেন, "কুন্তলকে চিনি না আমি।"

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েক মাস ধরে জেলে তিনি। তার মধ্যে একে একে আরও নাম উঠে এসেছে। গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষও (Kuntal Ghosh)। জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তাঁকে শাসিয়েছেন বলে অভিযোগও করেছেন কুন্তল। কিন্তু তিনি কুন্তলকে চেনেন না বলে এ বার দাবি করলেন পার্থ। বৃহস্পতিবার আদালত চত্বরে পরিচিত মহলে পার্থ বলেন, "কুন্তলকে চিনি না আমি।" (SSC Case)

কুন্তলকে চেনেন না বলে এ বার দাবি করলেন পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, চন্দন মণ্ডল-সহ ১৩ জনকে ফের আলিপুর আদালতে তোলা হয়। সেখানেই পরিচিতদের কাছে কুন্তলকে নিয়ে মুখ খোলেন পার্থ। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পরিচিতদের পার্থ জানান, কুন্তলকে চেনেনই না তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে। কারণ সম্প্রতি পার্থর বিরুদ্ধে তদন্তকারীদের কাছে কুন্তল মুখ খুলেছিলেন বলে জানা গিয়েছিল। 

সপ্তাহখানেক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে পার্থকে নিয়ে অনুযোগ করেন কুন্তল। ইডি-র একটি সূত্র জানায়, কলকাতার প্রেসিডেন্সি জেলে যে দিন ইডি আধিকারিকরা কুন্তলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান, সে দিনই অভিযোগ করেন কুন্তল। জানান, তিনি জেলে পৌঁছলে তাঁর কাছে আসেন পার্থ। জানতে চান, কেন তাঁর নাম নেওয়া হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন?

আরও পড়ুন: Sukanta Majumder: কংগ্রেস এবং সিপিএম বাড়লে মুখ্যমন্ত্রীর সুবিধা: সুকান্ত মজুমদার

ইডি সূত্রে জানা যায়, সিবিআই হেফাজত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন তাপস মণ্ডলও। জেল সূত্রে খবর, তাপসকেও একই কথা বলেন পার্থ। জানতে চান, কুন্তল কেন তাঁর নাম নিয়েছেন? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছিলেন? তদন্তকারী আধিকারিকদের কুন্তল যে বয়ান দিয়েছেন, সেই অনুযায়ী, পার্থ রীতিমতো শাসানি দেন।

সপ্তাহখানেক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে পার্থকে নিয়ে অনুযোগ করেন কুন্তল

বিষয়টি জানার পরই কুন্তলের বয়ান রেকর্ড করে ইডি। জেলে পার্থ কোনও ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন কিনা, খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। আদালতেও বিষয়টি তুলে ধরা হতে পারে বলে জানা যায়। তার মধ্যেই এ দিন পরিচিতদের কাছে কুন্তলকে চেনেন না বলে জানালেন পার্থ। নিয়োগ দুর্নীতিতে পার্থ, কুন্তল দু'জনের বিরুদ্ধেই কোটি কোটি টাকা হস্তগত করার অভিযোগ রয়েছে। যদিও বিরোধীদের দাবি, পার্থ-কুন্তলকে বোড়ে করে বড় মাথাদের বাঁচানো যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget