এক্সপ্লোর

Partha Chatterjee : 'আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট', আদালতে জামিন চাইলেন পার্থ

SSC Scam : SSC নিয়োগ কেলেঙ্কারি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন,  'এসএসসি স্বশাসিত সংস্থা, আমার তাতে নিয়ন্ত্রণ ছিল না, মন্ত্রী হিসেবে আমি দেখতাম না’। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর, এবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর কোর্টে, CBI’এর বিশেষ আদালতে আবেদন জানায় তারা। সেইমতো আজ পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। আদালতে ফের আজ জামিন চান পার্থ চট্টোপাধ্যায়। 

'আমি খুব অসুস্থ'
তিনি আদালতে আবেদন জানিয়ে বলেন, ‘ইডি দু’মাস ধরে জেলে রেখেছে। এবার সিবিআই হেফাজতে চাইছে।’ সেই সঙ্গে তিনি জানান, ' ২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক' , আদালতে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। এই প্রথম নয়, এর আগেও বারবার নিজের স্বাস্থ্যের কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়।  SSC নিয়োগ কেলেঙ্কারি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন,  'এসএসসি স্বশাসিত সংস্থা, আমার তাতে নিয়ন্ত্রণ ছিল না, মন্ত্রী হিসেবে আমি দেখতাম না’। 

'পরিবারের সবাই উচ্চ শিক্ষিত’
এরপর নিজের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড তুলে ধরেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বলেন, ‘আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট, পরিবারের সবাই উচ্চ শিক্ষিত’ । এই বলে তিনি আদালতে জামিনের আর্জি করেন। 

আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ২০১৬-তে গ্রুপ সি পরীক্ষা হয়। ২০১৭-তে রেজাল্ট বের হয়। কিন্তু ২০১৯-এ নিয়ম না মেনে ৪০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়। অযোগ্যদের হাতে দেওয়া হয় নিয়োগপত্র, এই অভিযোগ করেছেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর দাবি, এই নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। 

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কী জানালেন
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের নাম কোনও FIR-এ নেই। CBI, ED ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে। তাঁর মক্কেল CBI যখন ডেকেছে, তখনই গেছেন। ED গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ED চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার CBI-এর FIR এ নাম না থাকলেও পার্থকে হেফজাতে নিতে চাইছে CBI।   

                                                                                         

এই মামলায় ইতিমধ্যেই শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহাকে সিবিআই গ্রেফতার করেছে।   

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget