এক্সপ্লোর

Partha Chatterjee: দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন পার্থ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব জেলেই কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

Partha Chatterjee News: পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আবেদন করেন, তিনি কোথাও পালিয়ে যাবেন না। পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। অনেক ওষুধ খান। লোকটাকে বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার।

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও শিবাশিস মৌলিক, কলকাতা: দুর্গাপুজো (Durga Pujo) এবার জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee)। আজও প্রভাবশালী তত্ত্বে ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। লোকটাকে বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার। উনি দেশ ছেড়ে পালাবেন না। জামিনের আবেদনে এমনটা সওয়াল করলেও তা খারিজ করে দেন বিচারক।

প্রভাবশালী তত্ত্বে বুধবার জামিন খারিজ হয়েছে অনুব্রত মণ্ডলের। একই কারণে জামিন না-মঞ্জুর হল পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও তুলল CBI।  নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন সচিব অশোক সাহা এবং প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহারও। 

দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা থেকে অশোক সাহা- সবার দুর্গাপুজোই এবার জেলে কাটবে। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এবারের পুজোটা জেলের গরাদের পিছনে কাটাতে হলেও, আদালত থেকে বেরোনোর সময় সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

১৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে CBI। তার আগে গ্রেফতার করা হয় SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও SSC’র প্রাক্তন সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহাকে। বুধবার আলিপুরে CBI’এর বিশেষ আদালতে শুনানিতে CBI’এর আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না। তিনি দাবি করেন, নিয়োগ তদন্তে আরও অনেক নথি ও প্রচুর তথ্য বেরিয়ে আসবে। 

বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার পার্থকে

কিন্তু, এদিন পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত বাকিদের নিজেদের হেফাজতে নেওয়ার বদলে জেল হেফাজতের আবেদন জানায় CBI। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আবেদন করেন, তিনি কোথাও পালিয়ে যাবেন না। যে বিষয়গুলো বলে জামিনের বিরোধিতা করা হচ্ছে, তা শিশুসূলভ। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী নন, সাধারণ মানুষ। প্রভাবশালী হলে ইডির পর সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারত না। একজন মন্ত্রীর পক্ষে সবটা জানা সম্ভব হয় না। যেমন রেলদুর্ঘটনা হলে রেলমন্ত্রীকে গ্রেফতার করা হয় না। দুর্ঘটনা হলে পরিবহণমন্ত্রীকে গ্রেফতার করা হয় না।
পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। অনেক ওষুধ খান। লোকটাকে বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার। উনি দেশ ছেড়ে পালাবেন না। দরকারে বাড়িতে রাখা হোক।                

আরও পড়ুন, ফের জেল হেফাজতে অনুব্রত, খোঁজ নিলেন পার্থরও

এদিন বাকিদের আইনজীবীরাও জামিনের আবেদন জানান। পাল্টা জামিনের বিরোধিতা করে সিবিআই’এর আইনজীবী বলেন, এরা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। অনেক প্রভাবশালী যুক্ত রয়েছেন। এই তদন্ত সময়সাপেক্ষ। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।  দু’পক্ষের সওয়াল শুনে সকলকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

এদিন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার জন্য CBI’এর তরফে আবেদন করা হলেও, পদ্ধতিগত ত্রুটির জন্য তা মঞ্জুর হয়নি। CBI-কে ফের আবেদন করার নির্দেশ দেন বিচারক। ৫ অক্টোবর অর্থাৎ দশমীর দিন ফের পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে। 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget