এক্সপ্লোর

Partha Chatterjee : জেলমুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় !

Suvendu Adhikari : এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবেন বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। 

কলকাতা : এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলমুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপণ-বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিধানসভার জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবেন বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। 

এনিয়ে সুর চড়িয়ে শুভেন্দি অধিকারী বলেন, "আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি। তার কারণ হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে তারা হয়তো ভোটেও লড়াবে। সেই চ্যালেঞ্জ অমিত শাহজি করে গেছেন। যে, যদি টিকিট না দেন তাহলে বুঝব যে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেননি। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন, তাঁর প্রোমোশন হয়েছে। পদোন্নতি হয়েছে। নিরাপত্তা বেড়েছে। অর্থাৎ, এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাঁকে সসম্মানে-মর্যাদা দেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় ভোটে লড়লেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি হলেও আমরা আশ্চর্য হব না।"

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য বলছেন, "পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কী পাবেন এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এনিয়ে দলীয় কোনও মন্তব্য কোনও অবস্থায় করব না। কোনও বিধায়ক, তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি, সেগুলোই তিনি থাকতে পারেন। কার্যত থাকাটা অধিকার। দলমত নির্বিশেষে কোনও না কোনও বিধায়ক, কোনও না কোনও সাংসদ, কোনও না কোনও স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি...এগুলোয় প্রত্যেকই থাকতে পারেন। সিটিং এমএলএ বা সিটিং এমপি হলে, যে কোনও স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে...এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে। তার সঙ্গে দলীয় রাজনীতির কোনও যোগাযোগ নেই।" 

গত বছর নভেম্বর মাসে জামিনে মুক্ত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিন বছর তিন মাস পর জেলথেকে বের হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল হেফাজতে থাকলেও, শারীরিক অসুস্থতার জেরে আর এন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। জামিন পেয়ে সেখান থেকেই বেরিয়ে আসেন। আর সেখানে তাঁকে ঘিরে অনুগামীদের ভিড় হয় কার্যত উপচে পড়া। তাঁকে দেখামাত্রই উচ্ছ্বাস বাঁধ ভাঙে অনুগামীদের। স্লোগান ওঠে, 'পার্থদা জিন্দাবাদ', 'জয় বাংলা'। পার্থ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও দাবি করেন অনুগামীরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন পার্থ। এতদিন পর মুক্তি পান তিনি।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget